চালের কিলো ২২০ টাকা, গুঁড়ো দুধ ১৯০০ টাকা

একদিকে মূল্যবৃদ্ধি, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে খাদ্যমুদ্রাস্ফীতি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক কিলো চালের দাম ২২০ টাকা। গুঁড়ো দুধ ১৯০০ টাকা। টাকা দিলেই যে পাওয়া যাবে তার কোনও নিশ্চয়তা নেই। এমনই করুণ পরিস্থিতি শ্রীলঙ্কায়। তেল কিনতে গেলে, ওষুধ কিনতে গেলে দিতে হচ্ছে লম্বা লাইন। লাইন দিয়েও অনেকেই শূন্য হাতে ফিরে যাচ্ছেন। জিনিসপত্র না থাকায় শ্রীলঙ্কায় বন্ধ বহু দোকান। অনেকের কাছে আবার প্রয়োজনীয় টাকাও নেই।শুধু চাল বা গুঁড়ো দুধ নয়। অন্যান্য নিত্যপ্রয়োজনী পণ্য সামগ্রীর দামও আকাশছোঁয়া। এক কিলো চিনি কিনতে দিতে হবে ২৪০ টাকা। নারকেল তেলের দাম প্রতি লিটার সাড়ে আটশো টাকা। একটি ডিম কিনতে দিতে হবে ৩০ টাকা।

একদিকে মূল্যবৃদ্ধি, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে খাদ্যমুদ্রাস্ফীতি। ফেব্রুয়ারি মাসে মুদ্রাস্ফীতি পৌঁছে যায় ১৭.৫ শতাংশে। অন্যদিকে, খাদ্যমুদ্রাস্ফীতির হার এক ধাক্কায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকারের কালঘাম ছুটছে। দ্বীপরাষ্ট্রে জারি হয়েছে ৩৬ ঘণ্টার কার্ফু। সোশ্যাল মিডিয়া ব্লক করে দেওয়া হয়েছে। যদিও সেই কার্ফু উপেক্ষা করে দেশবাসী বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।

দ্বীপরাষ্ট্র আন্তর্জাতিক অর্থভাণ্ডার-সহ বিভিন্ন দেশের কাছে আর্থিক সাহায্য চেয়েছে। সংকটে জর্জরিত শ্রীলঙ্কার বাসির উদ্দেশ্য ভারত কয়েক হাজার টন চাল পাঠিয়েছে। পাশাপাশি আর্থিক সাহায্যে প্রতিশ্রুত দিয়েছে। আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে চিনও। সরকারের সব থেকে বড় সমস্যা বিক্ষোভ সামাল দেওয়া। যে কোনও মুহূর্তে প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ হতে পারে এই আশঙ্কায় সেখানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন শ্রীলঙ্কায় ৩৬ ঘণ্টার কার্ফু, ব্লক সোশ্যাল মিডিয়া

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র