হিন্দু পুণ্যার্থীদের জন্য সুখবর, ফের চালু হতে পারে কৈলাশ মানস সরোবর যাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক দশকের শত্রুতা ভুলে কী ফের কাছাকাছি আসছে দিল্লি ও বেজিং? গত কয়েক মাসে দু’দেশের শীর্ষ নেতাদের নমনীয় মনোভাব অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। ইতিমধ্যেই লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সৌহার্দ্যপূর্ণভাবে টহলদারি শুরু করেছে দু’দেশের ফৌজ। আর এবার ফের ভারত-চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু এবং পুনরায় কৈলাশ মানস সরোবর যাত্রা শুরুর সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। যদিও বিদেশ মন্ত্রকের এক আধিকারিকের কথায়, ‘এখনই অতি উ‍ৎসাহিত হওয়ার কোনও কারণ নেই। তবে বিভিন্ন বিষয়ে মতান্তর ও সঙ্ঘাত ঘোচানোর চেষ্টা চলছে।’

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরোইতে বর্তমানে চলছে জি-২০ সম্মেলন। আর ওই সম্মেলনের এক ফাঁকে বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও চিনের বিদেশ মন্ত্রী ওয়াঙ্গ ইয়ি। সূত্রের  খবর, দুই দেশের বিদেশ মন্ত্রীর বৈঠকে ফের ভারতের সঙ্গে চিনের বিভিন্ন প্রদেশের মধ্যে বিমান পরিষেবা চালু এবং কৈলাশ মানস সরোবর যাত্রা শুরুর বিষয়টি নিয়ে কথা হয়েছে। গালওয়ান উপত্যকায় চিনের লাল ফৌজের সঙ্গে ভারতের সেনাদের সংঘর্ষের পরে এই প্রথম দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠকে বসলেন।

উল্লেখ্য, করোনা অতিমারীর প্রাদুর্ভাব শুরুর আগে ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু ছিল। কিন্তু করোনা থাবা বসানোরর পরে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। তার পরে বহু চেষ্টা করলেও বিমান পরিষেবা আর চালু হয়নি। ফলে পড়াশোনা ও ব্যবসার কাজে চিন যেতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পড়ুয়া ও ব্যবসায়ীদের।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত