গাজায় নিহত ভারতীয় বংশোদ্ভুত ইজরায়েলি সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজাকে নিশ্চিহ্ন করার অভিযানে গিয়ে বেঘোরে প্রাণ হারাতে হলো ২০ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভুত ইজরায়েলি সেনা জওয়ান হালেল সলোমনকে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’-এ সলোমানের মৃত্যুর কথা জানিয়েছেন ডিমোনার মেয়র বেনি বিটন। নিহত সেনা জওয়ানের পরিবারকে সমবেদনাও জানিয়েছেন তিনি।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের হামলার জবাব দিতে গাজায় পাল্টা হামলা শুরু করেছে ইজরায়েলের খুনি সেনাবাহিনী। ইজরায়েলি জল্লাদদের হাতে গত ২৫ দিনে সাড়ে আট হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের সিংহভাগই মহিলা ও শিশু। এতদিন বিমান হামলা চালালেও মঙ্গলবার থেকে স্থল হামলা শুরু করেছে ইজরায়েলি সেনাবাহিনী। আর ওই হামলা চালাতে গিয়ে ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হয়েছে জল্লাদ বাহিনীকে। হামাসের হামলায় মঙ্গলবার একদিনেই প্রাণ হারিয়েছে ১১ ইজরায়েলি সেনা। আর সবমিলিয়ে যুদ্ধ শুরু হওয়ার পরে হামাসের হামলায় প্রাণ খোয়াতে হয়েছে ৩২৬ ইজরায়েলি সেনাকে।

হামাসের প্রতিরোধে নিহত ইজরায়েলি সেনাদের মধ্যে রয়েছে ভারতীয় বংশোদ্ভুত হালেল সলোমনও। ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট পদমর্যাদার সলোমন তেল আভিভের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনার বাসিন্দা ছিল। পরমাণু কেন্দ্রের পাশাপাশি স্থানীয়দের কাছে ‘লিটল ইন্ডিয়া’ হিসেবে পরিচিত ছোট ছিমছাম শহর ডিমোনা। শহরের সিংহভাগ বাসিন্দাই ভারত থেকে যাওয়া ইহুদি সম্প্রদায়ের। সলোমানের মৃত্যুর খবরে যথেষ্টই মুহ্যমান স্থানীয় ভারতীয়রা। তবে কোথায় এবং কবে ভারতীয় বংশোদ্ভুত তরুণ সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?