মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কোমায় ভারতীয় ছাত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : স্বপ্ন ছিল দুর্দান্ত কেরিয়ার গড়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করা। বুক ভরা স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিল আমেরিকায়। কিন্তু এক দুর্ঘটনা বদলে দিল সবকিছু। চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর দুর্ঘটনার পর কোমায় চলে গেলেন ভারতীয় ছাত্রী। ওই ছাত্রীর নাম নীলম শিন্ডে,বয়স ৩৫ বছর। বর্তমানে আইসিইউতে চিকিৎসা চলছে তার। মহারাষ্ট্রের সাতারা জেলার বাসিন্দা তিনি। কান্নায় ফেটে পড়লেন মা-বাবা।

এদিকে মেয়েকে দেখতে পারছেন না বাবা-মা। মেয়ের কঠিন সময়ে পাশে না থাকতে পেরে আক্ষেপ করছেন মা। কেননা মেয়েকে দেখতে যেতে হলে মহারাষ্ট্র থেকে পাড়ি দিতে হবে সূদুর আমেরিকায়। কিন্তু যাবে কী করে ? নতুন করে ভিসা বাতিল করেছে আমেরিকা।এমন অবস্থায় ডুকরে কেঁদে উঠলেন মা। মেয়েকে একবার চোখের দেখা দেখতে ভিসার জন্য কেন্দ্রের সাহায্য চাইছেন তারা। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাহায্য চেয়েছেন শিন্ডে পরিবার।

এই নিয়ে নীলমের বাবা তানাজি শিন্ডে জানান ‘আমরা গত ১৬ ফেব্রুয়ারি দুর্ঘটনার কথা জানতে পেরেছি। শুনেছি মেয়ে আইসিইউতে আছে। তারপর থেকে ভিসার জন্য চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এখনও ভিসা পাইনি। মেয়ে কেমন আছে জানতেও পারছি না। নীলমের মা কেঁদেই চলেছে। মেয়েকে একবারও কি দেখতে পাব না ?’

একইসঙ্গে নীলমের বাবা আরও জানান, গাড়ির চাললকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। মেয়েকে হাসপাতালে ভর্তি করে তার রুমমেটরা। রুমমেটরা ১৬ ফেব্রুয়ারি আমাদের ফোনে এই কথা জানায়। এরপর থেকে চিন্তায় আছি আমরা। পড়াশোনার জন্য মেয়ে চার বছর থেকে আমেরিকায় আছে। এই বছর তার শেষ বর্ষ ছিল।’

শিন্ডে পরিবারের মতে, নীলমের দুর্ঘটনায় হাত-পা ভেঙে গেছে। তার মাথায়ও গুরুতর আঘাত লেগেছে।হাসপাতাল প্রশাসন নীলমের মস্তিষ্কের অস্ত্রোপচার করিয়েছে।এর জন্য আমাদের অনুমতিও নিয়েছিল। সে এখন কোমায় আছে। আমাদের সেখানে যেতে হবে। নীলমের পাশে থাকা এই মুহূর্তে খুব দরকার।

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

প্রবল গরমে শক্তির পূর্বাভাস, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

২৯ জুন বুধের গতিপথ পরিবর্তন, পাহাড়সম সমস্যার সম্মুখীন হবেন চার রাশির জাতকরা

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ

মধ্যপ্রদেশের এই মন্দিরে বজরংবলীর পাশে রয়েছে স্টেথো, চিকিৎসক রূপে পূজিত হন হনুমানজি

মঙ্গলবার চারটি কাজ করলে মিলবে বজরংবলীর আশীর্বাদ

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

চাকরি থেকে ব্যবসা, শনির আশীর্বাদে সাফল্যের সম্ভাবনা ৪ রাশিতে

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়