চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নাশকতার আশঙ্কায় বিমানে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করল ইরান

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : বিমানে পেজার ও ওয়াকিটকি ব্যবহার পুরোপুরিভাবে নিষিদ্ধ করল ইরান। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ‘মোবাইল ফোন ব্যতীত যোগাযোগের যেকোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ফ্লাইটের কেবিনে প্রবেশ করা যাবে না। এমনকি কার্গো বিমানে এসব ব্যবহার করা যাবে না।

সদ্যই লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণে চরম হতাহতের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে কমপক্ষে ৩৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছে প্রায় তিন হাজার মানুষ। যদিও এই ঘটনার জন্য ইজরায়েলকে দায়ী করেছে ইরান। তাই সতর্ক থাকতে সব ধরনের বিমানের ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে ইরান। এই ঘটনার কয়েক সপ্তাহ পর পেজার ব্যবহারে নিষেধাজ্ঞা দিল দেশটি।

এই নিয়ে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র জাফর ইয়াজারলো জানান, এখন থেকে মোবাইল ফোন ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস বিমানের কেবিন বা লাগেজে বহন করা যাবে না।

এর আগে ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছিল আমিরাতের বিমান সংস্থা এমিরেটস। এছাড়া ইজরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ইরানের ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। তবে এবার ইরান নিষিদ্ধ করল।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ