ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রকে ড্রোন হামলা ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমে ইজরায়েলের নিরাপত্তামন্ত্রকে হামলা চালাল ইরান। ড্রোন হামলা চালিয়ে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ও ৫০-র বেশি নৌসেনাকে হত্যার প্রতিশোধ নেওয়ার কথা স্বীকার করেছে তেহরান। শুক্রবার (২০ মার্চ) বিবৃতি দিয়ে ইরান এই অভিযানের কথা জানিয়েছে। তবে এই ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। ইজরায়েলও  এই হামলার বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

ইরানের সামরিক বাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ জাহাজ আইরিস ডেনা-র নাবিকদের ও গোয়েন্দাকর্তা ইসমাইল খতিবকে হত্যার জন্য এই হামলা চালানো হয়েছে। এই হামলা প্রতিশোধ নেওয়ার জন্য করা হয়েছে। যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাংদের শহিদ হিসেবে অভিহীত করা হয়েছে। ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনে অপরাধীরা পার পাবে না। 

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে ইজরায়েলি বিমান হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিবের প্রাণ যায়। চেহরানের কাছে এই মৃত্যু অনেক বড় ধাক্কা ছিল। সেই মৃত্যুর প্রতিশোধ নিতেই ড্রোন হামলা চালানো হয়েছে নিরাপত্তা মন্ত্রকে। ইরান যে চুপ করে বসে থাকার নয়, তারই জবাব এই হামলা। জানা যায়, গত ৪ মার্চ ভারত থেকে মহড়া সেরে ফেরার সময় শ্রীলঙ্কার দক্ষিণে সমুদ্রের মধ্যে মার্কিন টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইরিস ডেনা ডুবে যায়। ওই ঘটনায় ৮০ জনেরও বেশি ইরানি নৌসেনা প্রাণ হারিয়েছিলেন, যা দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছে। ইরান এই হামলাকে আন্তর্জাতিক জলসীমায় সরাসরি আগ্রাসন হিসেবে দেখছে। এদিনের হামলা তারই বহিঃপ্রকাশ।

পশ্চিম জেরুজালেম অত্যন্ত সুরক্ষিত একটি জায়গা। সেখানে ড্রোন নিয়ে গিয়ে হামলা চালানো কম কথা নয়। এটি ইজরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। যুদ্ধের আবহে ২ পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। তার ওপরে সরাসরি মার্কিন হস্তক্ষেপ বিষয়টিকে আরও ঘোরালো করে দিয়েছে। 

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

জিভে জল আনা স্বাদ! সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বেগুন পাবদা ঝোল

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের