৪০০ সেকেন্ডে ইজরায়েল হতে পারে ধ্বংস, ইরানের ছোঁড়া ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে শোরগোল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ১৩ জুন শুক্রবার সকালে ইরানের পরমাণুকেন্দ্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার সহ একাধিক জায়গায় বিমান হামলা চালায় ইজরায়েল। তারপরেই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। জবাবে ইরানও ইজরায়েলের আবাসিক এলাকাগুলিকে লক্ষ্যবস্তু করে। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের খামেনিকে চোখ রাঙিয়েছেন। চোখের বদলে চোখ নীতিতে বিশ্বাসী হয়ে উঠেছে দুই দেশ।

এর মধ্যেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা মঙ্গলবার রাতে ইজরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-১ নিক্ষেপ করেছে।

এই ফাত্তাহ -১ ইরানের কাছে নতুন কিছু নয়। এর আগে ২০২৪ সালে ১ অক্টোবর ইরান ইজরায়েলে হামলা চালানোর সময় বেশ কয়েকটি ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। কিন্তু ১৩ জুন  থেকে শুরু হওয়া যুদ্ধে ইরান সম্ভবত এই প্রথম ফাত্তাহ-১ ক্ষেপণাস্তরের ব্যবহার করল।

ফাত্তাহ-১ ইরানের জন্য অত্যন্ত মূল্যবান। তারা প্রথম এই ক্ষেপণাস্ত্রের উন্মোচন করে ২০২৩ সালে। ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। উন্মোচনের সময়ের দৃশ্য বিতর্ক তৈরি করেছিল বিস্তর।

ইরানের রাজধানী তেহরানে ফাত্তাহ-১ উন্মোচনের সময় টানানো হয়েছিল এক বিশাল ব্যানার। সেখানে হিব্রু ভাষায় লেখা ছিল ‘৪০০ সেকেন্ডে তেল আবিবে’। ইজরায়েলকে মাথায় রেখেই যে এই অস্ত্র তৈরি করা হয়েছিল তা বলে দিতে হয় না।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর এই ক্ষেপণাস্ত্রকে অত্যন্ত শক্তিশালী বলে ব্যাখা করেছে। তাদের দাবি ইজরায়েলের ধ্বংসের জন্য ফাত্তাহ-১ যথেষ্ট।’ আইআরজিসির মতে এটি ‘হাইপারসনিক’ হলেও সামরিক বিশ্লেষকেরা এর প্রকৃত হাইপারসনিক সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

অতি উচ্চগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে এমন গতিতে আঘাত হানতে পারে যে, বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে পারে না। কোনওরকম সময় না দিয়েই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় সে। ফাত্তাহ-১ আদৌ তেমন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

সোনাঝুরির এক বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়ে টুলুর তিন ঘনিষ্ঠকে আটক করল পুলিশ

বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

গরু পাচার মামলা: পলাতক তৃণমূল নেতা বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই

‘যে কোনও মুহূর্তে মৃত্যুর জন্যে আমি প্রস্তুত’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক লাকি আলি

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা