চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলা ভক্তকে জড়িয়ে ধরায় শাস্তির মুখে ইরানের ফুটবলার

courtesy google

নিজস্ব প্রতিনিধি : মহিলা অনুরাগীকে আলিঙ্গন করায় ফুটবল ফেডারেশনের নৈতিকতা কমিটির কোপের মুখে পড়ল ইরানের জাতীয় দলের এক খেলোয়াড়। জড়িয়ে ধরার দরুণ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দেশটির ফুটবল কমিটি। অবশ্য রেজাইয়ানকে তলব করার ঘটনায় ইরানের ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত মন্তব্য করেনি।

গতকাল বৃহস্পতিবার(২৭ ডিসেম্বর)ঘরোয়া লীগের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ইরানে। ম্যাচ শুরুর আগে রামিন রেজাইয়ান নামের ওই খেলোয়াড় এক মহিলা ভক্তকে আলিঙ্গন করেছিলেন। এই ঘটনা ঘিরেই শুরু হয় শোরগোল। এই ঘটনাকে মোটেও ভাল চোখে দেখে নি দেশটির ফুটবল নৈতিক কমিটি।

ইরানে ইসলামি আইন অনুযায়ী, ঘনিষ্ঠ আত্মীয় না হলে নারী-পুরুষের মধ্যে শারীরিক সংস্পর্শে আসা নিষিদ্ধ। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে মহিলাদের ফুটবল খেলার মাঠে যাওয়া সাধারণভাবে নিষিদ্ধ করা হয়। কিন্তু ২০২২ সালের আগস্টে চ্যাম্পিয়নশিপ ম্যাচ চলাকালে মহিলাদের ফুটবল মাঠে খেলা দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, ৩৪ বছর বয়সী রেজাইয়ান ইরানের হয়ে এরই মধ্যে ৬০টির বেশি ম্যাচ খেলেছেন। এই ইরানি ডিফেন্ডার কাতার ও বেলজিয়ামের ফুটবল ক্লাবেও খেলেছেন।  এর আগেও গত এপ্রিলেও চ্যাম্পিয়নশিপ ম্যাচে গতকালের মতো ঘটনা ঘটেছিল। সে সময় তেহরানের ইস্তেগলাল ক্লাবের গোলরক্ষক হোসেন হোসেনিকে এক মহিলা সমর্থককে আলিঙ্গন করায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তাঁকে।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ