কাতার ও ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শুধু মুখেই হুঙ্কার ছুঁড়ে ক্ষান্ত থাকেনি। সোমবার (২৩ জুন) তিন পরমাণু ঘাঁটিতে হামলার বদলা নিতে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। যদিও ওই হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা জানা যায়নি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরেই আকাশপথ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে কাতার ও সংযুক্ত আরব আমিরশাহি। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের  হামলার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির আরও অবনতি ঘটল বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

গত রবিবার (২২ জুন) ভোরে ইজরায়েলের হয়ে ইরানের তিনটি পরমাণু ঘাঁটিতে  বি-২ স্টেলথ যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় মার্কিন সেনা। ওই হামলার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দাবি করেন, ‘মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে ‘সফল আক্রমণ’ চালিয়েছে।’ মার্কিন হামলার পরেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেনি হুঙ্কার ছেড়েছিলেন, ‘আমেরিকাকে এই হামলার যোগ্য জবাব দেওয়া হবে। ইজরায়েল-আমেরিকা যুদ্ধ শুরু করেছে। ওই যুদ্ধ শেষ করবে ইরান।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, সোমবার আচমকাই কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন বায়ুসেনার ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরাকে অবস্থিত মার্কিন ‘আই আসাদ’ ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সেনাবাহিনী। পাশাপাশি কাতারের রাজধানী দোহার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি)। ওই বিমান ঘাঁটিতে কমপক্ষে ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরে ইরানকে হুমকি দিয়েছে কাতারও। দেশটির বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি সংবাদমাধ্যমকে বলেছেন, আল-উদেইদ ঘাঁটিতে আইআরজিসি’র হামলা ‘কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং রাষ্ট্রপুঞ্জের সনদের লঙ্ঘন।’

 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর