এই মুহূর্তে

মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব পত্রপাঠ খারিজ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের সম্ভাবনা সুদুরপরাহত। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি)। বুধবার (২৫ মার্চ) পাকিস্তানের ভায়া হয়ে আসা যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করে দিয়ে আইআরজিসি বলেছে, ‘নিজেদের পরাজয়কে সমঝোতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কোনও মতেই যুদ্ধ বন্ধ করা হবে না।’ শুধু যুদ্ধবিরতির প্রস্তাবই খারিজ করা হয়নি, ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের একাধিক জায়গা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে আইআরজিসি। ইরানের অভিজাত বাহিনীর ওই একগুঁয়েমি দেখে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা নিশ্চিত, ‘কোনও অত্যাশ্চর্য ঘটনা না ঘটলে মধ্যপ্রাচ্যে সহজে শান্তি ফিরছে না।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবারই দাবি করেছিলেন, ‘ইরান যুদ্ধ বন্ধ করে আলোচনার প্রস্তাব দিয়েছে। যুদ্ধবিরতির জন্য তাদের ১৫ দফা শর্ত দেওয়া হয়েছে।’ মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ওই প্রস্তাব তেহরানে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে ইরানের অভিজাত বাহিনী আইআরজিসি। সংগঠনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফিকারি হুঙ্কার ছেড়ে বলেছেন, ‘ট্রাম্পের মতো নরাধমের সঙ্গে কোনও মতেই সমঝোতা করব না। এখন তো নয়ই, আগামী দিনেও নয়। আর এটাই আমাদের প্রথম এবং শেষ শব্দ।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আচমকাই ইরানে হামলা চালায় ইজরায়েল ও মার্কিন সেনা। পাল্টা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করেছে ইরান। ওই হামলা-পাল্টা হামলা বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট ডেকে এনেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরানিদের জন্য দরজা বন্ধ করল অস্ট্রেলিয়া

‘কোনও ষড়যন্ত্র নয়, জলে ডুবেই মৃত্যু হয়েছে জুবিন গর্গের’, জানিয়ে দিল সিঙ্গাপুর পুলিশ

আমেরিকাকে পাল্টা চাপ তেহরানের, যুদ্ধ বন্ধে ৫ শর্ত দিল ইরান

যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফার শর্ত বেঁধে দিল আমেরিকা

‘ইরানে হামলা বন্ধ করবেন না’, ট্রাম্পকে লাগাতার চাপ দিয়ে চলেছেন সৌদি যুবরাজ

যুদ্ধের মধ্যেই ইরানের নিরাপত্তা প্রধানের দায়িত্ব পেলেন মোহাম্মদ বাঘের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ