ইরানে নাশকতা চালানোর প্রাক মুহুর্তেই পাকড়াও মোসাদের দুই গুপ্তচর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই তীব্র হচ্ছে ইজরায়েল-ইরান সঙ্ঘাত। গত শুক্রবার (১৩ জুন) থেকে দুই দেশের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি হামলা। ওই হামলাতে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন শতাধিক। কোনও দেশই কাউকে সূচ্যগ্র মেদিনী ছাড়তে নারাজ। দুই দেশের মধ্যে সঙ্ঘাতের মধ্যেই ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের দুই এজেন্টকে পাকড়াও করেছে ইরানের পুলিশ। নাশকতা চালানোর ঠিক আগের মুহুর্তেই ওই দুই খোঁচরকে পাকড়াও করা হয়েছে। নাশকতা চালানোর অভিযোগে দুজনকেই ফাঁসিতে চড়ানো হবে বলে জানিয়েছেন ইরানের বিচারবিভাগের এক আধিকারিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, আলবার্জ প্রদেশে নাশকতা চালানোর জন্য ইলেকট্রনিকস ডিভাইস বানানোর সময়ই ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের দুই এজেন্টকে পাকড়াও করা হয়। যদিও ওই দুই এজেন্টের নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি ইরানের পুলিশ।

এদিকে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতর উড়িয়ে দিতে বোমা হামলা চালায় ইরান। ইসফাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি রবিবার (১৫ জুন) ওই হামলার ঘটনার কথা জানিয়ছেন। তব হামলায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার (১৪ জুন) রাত তেহরানের এর আগে শনিবার রাতে ইরানি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল যে, তেহরানের নোবোনিয়াদে প্রতিরক্ষা মন্ত্রকের এক দফতরে হামলা চালিয়েছিল ইজরায়েলি সেনা।

অন্যদিকে, ইরানের সমস্ত পরমাণু অস্ত্র ও কেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে বলে হুঙ্কার ছেড়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কা‍ৎজ। তাঁর কথায়, ‘ইরানের পারমাণবিক সক্ষমতা ও অস্ত্রব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে। ইরানের সর্বোচ্ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলী খামেইনি ক্ষমতা আঁকড়ে রাখতে তেহরানকে বেইরুট বানিয়ে ফেলেছেন এবং তেহরানের জনগণকে বন্দি করে রেখেছেন। ইরানের সাধারণ নাগরিকদের উচিত খামেইনির বিরুদ্ধে বি্দ্রোহহ ঘোষণা করা।’

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

সোনাঝুরির এক বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়ে টুলুর তিন ঘনিষ্ঠকে আটক করল পুলিশ

বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

গরু পাচার মামলা: পলাতক তৃণমূল নেতা বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই

‘যে কোনও মুহূর্তে মৃত্যুর জন্যে আমি প্রস্তুত’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক লাকি আলি

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা