বদলা নিতে ইজরায়েলের পরমাণুকেন্দ্রে হামলা ইরানের, জখম শতাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর বদলা নিল তেহরান। ইজরায়েলের পরমাণুকেন্দ্রে হামলা চালিয়ে জবাব দিয়েছে ইরান। ২৩ দিনেও অব্যাহত মধ্যপ্রাচ্যের অশান্তি। শনিবার ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরাইলের হামলা চালানোর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই হামলা চালালো ইরান। ইজরায়েলের ডিমোনা এবং আরাদ শহরে আছড়ে পড়েছে শক্তিশালী মিসাইল। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।

ডিমোনার শিমোন পেরেস নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে সূত্রের খবর। এই হামলার জেরে শতাধিক মানুষ আহত হওয়ার পাশাপাশি একাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয়। তারপরেও তেহরানের এই হামলা আটকাতে পারেনি ইজরায়েল। 

ইরানের সংবাদ মাধ্যগুলো এই হামলাকে জবাব বলে বলছে। তাঁদের কথা যেভাবে ইরানের ওপরে হামলা চালানো হয়েছে, তার জবাব দেওয়া হয়েছে ব্যালিস্টিক মিসাইল হামলা করে। এই হামলা নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। 
ইজরায়েলের সূত্রে খবর, আরাদে অন্তত ৮৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। একাধিক বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পর আরও ৩৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশু রয়েছে। তার  শরীরে একাধিক স্প্লিন্টারের আঘাত থাকায় তার অবস্থা আশঙ্কাজনক। বেঞ্জামিন নেতানিয়াহু এটিকে ইজরায়েলের জন্য অত্যন্ত খারাপ সময় বলে জানিয়েছেন। পাশাপাশি ইরানের ওপর হামলা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। ইরানের সংবাদ মাধ্য সূত্রে খবর, ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন-ইজরায়েলি হামলায় ২০০ জনেরও বেশি শিশুসহ ১৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। 
সূত্রের খবর, ইজরায়েলের ডিমোনা শহরে বহু ভারতীয়ের বাস। তাকে ছোট ভারত বলেও ডাকা হয়ে থাকে।  প্রায় সাড়ে ৭ হাজার ভারতীয়ের বাস সেখানে। ইরানের এই হামলায় কোনো ভারতীয় আহত হয়েছেন কিনা জানা যায়নি। এই হামলার পর থেকে উদ্বেগের মধ্যে রয়েছেন ভারতীয়রা।

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং