‘কাপুরুষের দল, আমরা মনে রাখব’, ন্যাটো সদস্য দেশগুলোকে হুমকি ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ইরানের কব্জা থেকে হরমুজ প্রণালি মুক্ত করতে ন্যাটো দেশগুলো এগিয়ে না আসায় চটে লাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২০ মার্চ) ন্যাটো দেশগুলোকে কাপুরুষ বলে আখ্যা দেওয়ার পাশাপাশি আমেরিকার দুঃসময়ে পাশে না দাঁড়ানোর কথা স্মরণে রাখা হবে বলেও হুঙ্কার ছেড়েছেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি আচমকাই ইরানে আক্রমণ চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ বাহিনী। পাল্টা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে থাকা মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরানের সেনাও। এমনকি বিশ্বের ২০ শতাংশ অপরিশোধিত তেল যে জলপথ হয়ে যায় সেই হরমুজ প্রণালিও দখল করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সদস্যরা। ইরানের অনুমতি ছাড়া কোনও জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারছে না। ফলে বিভিন্ন দেশে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে।

হরমুজ প্রণালি ইরানের কব্জামুক্ত করতে ন্যাটো-সহ বিভিন্ন মিত্র দেশের কাছে যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাতে সাড়া দেয়নি ফ্রান্স-কানাডা-ব্রিটেন-স্পেন সহ একাধিক দেশ। আর তাতেই চটে লাল হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিন নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ’ এ এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইরানের বিরুদ্ধে লড়াই সামরিকভাবে জিতে গিয়েছে আমেরিকা। মিত্র দেশগুলো উচ্চ তেলের দাম নিয়ে অভিযোগ করছে, কিন্তু হরমুজ প্রণালি খুলে দিতে সাহায্য করতে চায় না। এটা তাদের জন্য খুব সহজ এবং ঝুঁকিও কম। কাপুরুষ—আমরা এটা মনে রাখব।’ মার্কিন প্রেসিডেন্ট এও স্মরণ করিয়ে দিয়েছেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো মিত্ররা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেয়নি এবং আমেরিকা ছাড়া জোটটি কার্যত অকার্যকর। যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো কাগুজে বাঘ। তারা ‘পারমাণবিক সক্ষম’ ইরান ঠেকানোর লড়াইয়ে যোগ দিতে চায়নি।’

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?