আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। এমন পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে সমঝোতা কার্যকর করার প্রক্রিয়া চললেও নিজেদের সামরিক প্রস্তুতিতে কোনওরকম শিথিলতা আনছে না ইরান। বরং দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার ঘোষণা দিয়েছে তেহরান।

মঙ্গলবার (১৬ জুন) ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্রের দেওয়া বিবৃতি উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। সামরিক মুখপাত্র বলেন, সমঝোতা কার্যকর হওয়ার সময়েও ইরান তার সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখবে। পাশাপাশি দেশের প্রতিরক্ষা অবকাঠামো ও সামরিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, চুক্তি বাস্তবায়নের অর্থ এই নয় যে ইরান তার নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে কোনও ধরনের ছাড় দেবে। বরং সম্ভাব্য যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হবে। চুক্তি লঙ্ঘনের প্রসঙ্গ তুলে তিনি কঠোর সতর্কবার্তাও দেন। তার দাবি, সমঝোতার শর্ত ভঙ্গ করা হলে ইরান দ্রুত এবং কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

মুখপাত্র আরও বলেন, ‘যদি প্রতিপক্ষ এই সমঝোতা অমান্য করে, তাহলে আমরা দ্রুত আঞ্চলিক সামরিক পরিস্থিতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’ তিনি বলেন, ইরান চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে কোনও আপস করবে না।

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?