দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকা-ব্রিটেন ও ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে ইরান-ইজরায়েল সঙ্ঘাত। আর ওই সঙ্ঘাত ঘিরে রীতিমতো আড়াআড়িভাবে বিভাজিত বিশ্বের পরাশক্তির দেশগুলি। রাশিয়া যেমন ইরানে ইজরায়েলের হামলার নিন্দায় সরব হয়েছে উল্টোদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের পাশে দাঁড়িয়েছে আমেরিকা ও ব্রিটেন। এবার বিশ্বের দুই পরাশক্তিকে চরম হুঁশিয়ারি দিল ইরান। ইজরায়েলকে সাহায্য করলে ব্রিটেন ও আমেরিকার সামরিক ঘাঁটি-সহ বিভিন্ন জায়গায় হামলা চালানো হবে বলে হুঙ্কার ছেড়েছেন ইরানের নয়া সেনাপ্রধান আমির হাতেমি।

গতকাল শুক্রবার (১৩ জুন) আচমকাই তেহরান-সহ ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ইজরায়েলি সেনাবাহিনী। ওই হামলায় ইরানের সেনাপ্রধান মোহাম্মদ হোসেন বাগেরি, সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খোমেইনির শীর্ষ উপদেষ্টা আলি শামখানি সহ ২০ জন সামরিক কম্যান্ডার প্রাণ হারান। পাশাপাশি প্রাণ হারান নয়জন পরমাণু বিজ্ঞানী। ওই হামলার বদলা নিতে তেল আবিব সহ ইজরায়েলের বিভিন্ন জায়গা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলাতে তিন ইজরায়েলি প্রাণ হারান। তার পরেই তেহরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কা‍ৎজ। হুঙ্কার ছেড়েছেন, ‘হামলা বন্ধ না করলে জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে তেহরান’।

যদিও ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর ওই হুমকিকে গুরুত্ব দিচ্ছে না ইরান। উল্টে ইরানের তরফে পাল্টা হুঙ্কার ছেড়ে বলা হয়েছে ‘হামলা চলবে।’ একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘ইজরায়েলকে সাহায্য বন্ধ না করলে মধ্যপ্রাচ্যে থাকা ব্রিটেন, আমেরিকা ও ফ্রান্সের ঘাঁটিতে হামলা চালানো হবে।এই অঞ্চলে দেশগুলোর সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোতে হামলা চলবে।’ ইরানের এই হুমকিতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে। শুধু হমিকি দিয়েই ক্ষান্ত হয়নি তেহরান। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এদিকে, আন্তর্জাতিক মহলের কপালে চিন্তার ভাঁজ ফেলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পথে কোনও জাহাজ চলতে পারবে না বলে জানিয়েছে। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ।পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ২০ শতাংশ পরিবহণ করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

৩৪ বছর পর ঐতিহাসিক বৈঠকে বসছে ইজরায়েল-লেবানন, বড় ঘোষণা ট্রাম্পের

শাহবাজকে উপেক্ষা করছেন ট্রাম্প! পাকিস্তান চালাচ্ছেন মুনির, প্রাক্তন পাক মন্ত্রীর মন্তব্যে ঝড়

টিকিট ছাড়াই বিস্ময়কর দুনিয়ায়: নানজিংয়ের জাদুঘর ভ্রমণ

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ