মৃতদেহের উপর মৃতদেহ, ফিলিস্তিনিদের হত্যা করে বুলডোজার দিয়ে গণ কবর ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি হলেও বদলায়নি গাজার পরস্থিতি। এখনও মাঝে মধ্যেই হামলা চালাচ্ছে ইজরায়েল। এই আবহে প্রকাশ্যে এসেছে ফিলিস্তিনিদের উপর ইজরায়েলি সেনাদের ভয়াবহ অত্যাচারের তথ্য। সূত্রের খবর, অসংখ্য ফিলিস্তিনিকে গুলি করে খুন করে বুলডোজার দিয়ে মাটিচাপা দিয়েছে ইজরায়েলি বাহিনী।

সাম্প্রতিক এক তথ্য উঠে এসেছে যে, ফিলিস্তিনের গাজায় জিকিম ক্রসিংয়ের কাছে ত্রাণ নিতে যাওয়া বহু ফিলিস্তিনিকে নির্বিচার গুলি করে খুন করে ইজরায়েলি সেনা। তারপরে সেই দেহ বহু চিহ্নিত না হওয়া সমাধিতে মাটিচাপা দিয়ে দেয়। আইনবিশেষজ্ঞরা বলছেন, অচিহ্নিত সমাধিতে মরদেহ চাপা দেওয়ার ঘটনায় লঙ্ঘন হতে পারে আন্তর্জাতিক আইন। এটি জেনেভা চুক্তির আওতায় গণ্য হতে পারে যুদ্ধাপরাধ হিসেবে। ইজরায়েলের দুজন প্রাক্তন সেনাসদস্য সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাঁরা দেখেছেন যুদ্ধের সময় মৃত ফিলিস্তিনিদের মরদেহ অগভীর সমাধির উপর বুলডোজার দিয়ে চাপা দেওয়া হচ্ছে। প্রাক্তন এক সেনাকর্তা বলেন, ‘আমাদের কমান্ডার ডি-৯, অর্থাৎ বুলডোজারগুলোকে এসব মরদেহ বালিচাপা দিতে নির্দেশ দেন।’

জুন মাসে গাজায় জিকিম ক্রসিংয়ের কাছে একটি ত্রাণ ট্রাক থেকে পরিবারের জন্য আটার ব্যাগ আনতে যাওয়ার সময় আম্মার ওয়াদি বুঝতে পেরেছিলেন যে তিনি তার জীবনের ঝুঁকি নিচ্ছেন। তিনি তার মোবাইল ফোনের হোম স্ক্রিনে লিখেছিলেন “আমার কিছু হলে আমাকে ক্ষমা করবেন মা। যদি কেউ আমার ফোন খুঁজে পায়, দয়া করে আমার পরিবারকে বলুন যে আমি তাদের অনেক ভালোবাসি।” জানা গিয়েছে চলতি বছরের গ্রীষ্মে ত্রাণ গ্রহণকারীদের উপর নিয়মিত ইজরায়েলি গুলিবর্ষণের মধ্যে, ওয়াদি আর বাড়িতে পৌঁছাতে পারেনি এবং তার ছেড়ে যাওয়া বার্তাটি কয়েক সপ্তাহ পরে তার পরিবারের কাছে পৌঁছেছিল এমন একজনের মাধ্যমে যিনি তার ফোনটি খুঁজে পেয়েছিলেন। জুনে ত্রাণ আনতে গিয়ে নিখোঁজ হওয়া আম্মার ওয়াদির মতো অসংখ্য ফিলিস্তিনির একই অবস্থা হয়েছে।

আরও পড়ুন: অনলাইনে জঙ্গি প্রশিক্ষণের ফি ৫০০ টাকা, জৈশে বাড়ছে মহিলা সদস্যের সংখ্যা

ইঙ্গিত মিলেছে ইজরায়েলি সেনাবাহিনী ক্রসিংয়ের কাছে নিহতদের কিছু মৃতদেহ বুলডোজার দিয়ে অগভীর, অচিহ্নিত কবরে ফেলে রেখেছিল। অন্য সময়, তাদের দেহাবশেষ খোলা জায়গায় পচে পচে যাওয়ার জন্য রেখে দেওয়া হত। জিকিমের আশেপাশের শত শত ভিডিও এবং ছবি, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় ত্রাণ ট্রাক চালকদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। স্যাটেলাইট ইমেজেও দেখা গিয়েছে গ্রীষ্মকাল জুড়ে যে সমস্ত জায়গায় ত্রাণপ্রার্থীরা নিহত হয় সেই জায়গায় বুলডোজারের তৎপরতা। জিকিম এলাকার দুটি ভিডিওতে দেখা গিয়েছে, উল্টে যাওয়া একটি ত্রাণপ্রবাহের ট্রাকের চারপাশে আংশিকভাবে সমাহিত মৃতদেহ পড়ে রয়েছে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের