অনলাইনে জঙ্গি প্রশিক্ষণের ফি ৫০০ টাকা, জৈশে বাড়ছে মহিলা সদস্যের সংখ্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক ভারতীয় গোয়েন্দা সংস্থা এ’কথা আগেই নিশ্চিত করেছিল যে মেয়েদের এবার সন্ত্রাসে প্রশিক্ষণ দিতে চাইছে জৈশ-ই-মহম্মদ। তাই মাসুদ আজহারের বোন খুলেছেন জৈশের নতুন শাখা জামিয়াত-উল-মোমিনাত। সূত্রের খবর, সংগঠনে ইতিমধ্যেই কমপক্ষে পাঁচ হাজারেরও  বেশি মহিলাকে নিয়োগ করা হয়েছে। মুসলিম নারীদের মগজধোলাই করে তাদের সন্ত্রাসে অভিষিক্ত করার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জৈশ প্রধান মাসুদ আজহার বলেছে যে, সন্ত্রাসী সংগঠনের মহিলা শাখায় নিয়োগপ্রাপ্তদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। সংখ্যা এখন এতটাই যে জেলা ইউনিট স্থাপন করা প্রয়োজন হয়ে পড়েছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে আজহার লিখেছে, “আল্লার আশীর্বাদে কয়েক সপ্তাহের মধ্যে পাঁচ হাজারেরও বেশি মহিলা যোগ দিয়েছেন। অনেক বোন বলেছেন যে জামিয়াত-উল-মোমিনাতে নিয়োগের সঙ্গে সঙ্গে তাঁদের মানসিক অবস্থায় পরিবর্তন এসেছে। তাঁরা জীবনের লক্ষ্য বুঝতে পেরেছেন। তাই স্থির করা হয়েছে, প্রতিটি জেলায় একটি করে জেলা ইউনিট গঠন করা হবে। প্রতিটি জেলায় একজন মুন্তাজিমা (ব্যবস্থাপক) থাকবে। তাঁদের মধ্যে কাজ বিতরণ করে দেওয়া হবে। খুব অল্প সময়ের মধ্যেই পাঁচ হাজার সদস্য যোগদান করেছেন।”

সূত্রের খবর , ৮ অক্টোবর জৈশের সদর দফতর মারকাজ-উসমান-ও-আলি থেকে জামিয়াত-উল-মোমিনাতের জন্য নিয়োগ পর্ব শুরু হয়। এই পর্বের অংশ হিসেবে পাকিস্তানের বাহাওয়ালপুর, মুলতান, শিয়ালকোট, করাচি, মুজফফরাবাদ এবং কোটলি থেকে মহিলাদের সন্ত্রাসী সংগঠনে নিয়োগ করা হয়। মাসুদ আজহারের বোন সাদিয়া জামিয়াত-উল-মোমিনাতের নেতৃত্বে রয়েছে। পহেলগাঁও হামলার জবাব স্বরূপ ভারত যখন পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযান চালায় তখন সাদিয়ার স্বামী ইউসুফ আজহার নিহত হয়। সন্ত্রাসী শাখার আরও এক গুরুত্বপূর্ণ মুখ হল পুলওয়ামা হামলার মূলচক্রী উমর ফারুকের স্ত্রী আফিরা। উমর পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছিল।

আরও জানা যাচ্ছে,  জামিয়াত-উল-মোমিনাতে মহিলাদের নিয়োগ করার পর ৪০ মিনিট ধরে অনলাইনে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। যারা সংগঠনে যুক্ত তাদের দিতে হচ্ছে ৫০০ টাকা করে। জামাতের মূল পরিকল্পনা হল মহিলাদের সন্ত্রাসবাদে বিশ্বাসী করে তোলা। তারপর আইসিস, হামাস এবং এলটিটিই’র মতো ফিদায়েঁ হামলা চালানোর জন্য সন্ত্রাসী ব্রিগেড গঠন করা।

গত নভেম্বর মাসে দিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর জামিয়াত-উল-মোমিনাতের নাম চর্চায় আসে। তদন্তকারীরা জানান, দিল্লি সংলগ্ন ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছিল আল হিলাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক শাহীন সঈদকে। সে জামিয়াত-উল-মোমিনাতের সঙ্গে যুক্ত ছিল। সংগঠন প্রতিষ্ঠার শুরুতেই মাসুদ আজহার বলেছিলেন যে, মহিলা শাখার সদস্যদেরও জৈশের পুরুষ সন্ত্রাসবাদীদের মতো প্রশিক্ষণ দেওয়া হবে।

পুরুষ নিয়োগকারীরা যেমন ১৫ দিনের ‘দৌরা-ই-তারবিয়াত’ কোর্স করেন, জামিয়াত-উল-মোমিনাতে যোগদানকারী মহিলাদেরও সেইরকমই ‘দৌরা-ই-তাসকিয়া’ নামে একটি কোর্স করতে হবে। এই প্রশিক্ষণ মারকাজ-উসমান-ও-আলিতে পরিচালিত হবে। আজহার সন্ত্রাসবাদী ব্রিগেডে যোগদানকারী মহিলাদের জন্য কঠোর নিয়ম জারি করেছিল। মাসুদ স্পষ্ট জানায়, নিয়োগ হওয়া মহিলারা স্বামী বা পরিবারের নিকটতম সদস্যের সঙ্গে ছাড়া ফোন বা মেসেঞ্জারে কোনও অচেনা পুরুষের সঙ্গে কথা বলতে পারবে না।

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার