খতম হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার, ‘এক্স’ পোস্টে জানাল ইজরায়েলি সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সব জল্পনার অবসান। বুধবার প্যালেস্টাইনের রাফায় ইজরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের নয়া প্রধান ইয়াহিয়া সিনওয়ার। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) হামাস প্রধানকে নিকেশ করার কথা জানিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পোস্টে লেখা হয়েছে, ‘এলিমিনিটেড: ইয়াহিয়া সিনওয়ার।’ ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী ‘এক্স’ পোস্টে সিনওয়ারকে খতম করার কথা জানানোর খানিকবাদে দেশটির বিদেশ মন্ত্রী ইজরাইল কাটজ এক প্রেস বিবৃতি জারি করেন। ওই প্রেস বিবৃতিতে তিনি বলেন, ‘গণহত্যাকারী ইয়াহিয়া সিনওয়ার, যিনি ৭ অক্টোবর বহু মানুষকে নির্দয়ভাবে হত্যার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন তাঁকে নিকেশ করেছে ইজরায়েলি সেনারা। নিরীহ মানুষের প্রাণ নেওয়ার হোতাকে খতম করতে পেরে আমরা খুশি।’

এদিন বিকেলেই হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু নিয়ে গুঞ্জন শুরু হয়। ইজরায়েলের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, সিনওয়ারকে নিকেশ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলিতেও হামাস প্রধানের সঙ্গে চেহারার সাদৃশ্য রয়েছে এমন এক প্যালেস্টানিয় যোদ্ধার তিনটি ছবিও ভাইরাল হয়েছে। যদিও ওই দাবির প্রেক্ষিতে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।  তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছিল,  সিনওয়ারের মতো দেখতে ওই যোদ্ধার মরদেহ ইজরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং মরদেহটির ডিএনএ পরীক্ষা করা হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় প্যালেস্টানিয় সংগঠন হামাস। ওই হামলার বদলা নিতেগাজায় পাল্টা হামলা শুরু করে ইজরায়েলি সেনাবাহিনী। গত এক বছরের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চলছে প্যালেস্টানীয়দের উপরে। ইজরায়েলি সেনার হামলায় ৪২ হাজারের বেশি প্যালেস্টানীয় প্রাণ হারিয়েছেন। এমনকি ইজরায়েলি বিমান হামলায় প্রাণ হারান হামাসের প্রধান ইসমাইল হানিয়া-সহ সংগঠনের একাধিক শীর্ষ নেতা। হানিয়ার মৃত্যুর পরে হামাস প্রধান হন ইয়াহিয়া সিনওয়ার। 

বৃহস্পতিবার ইজরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল-১২’ জানিয়েছে, গতকাল বুধবার (১৬ অক্টোবর) গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইজরায়েলি সেনারা। এরপর সেখানে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়। হামলার পর সেনারা সেখানে যাওয়ার পর সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধার মরদেহ পায়। তারা জানত না ভবনটিতে সিনওয়ার ছিলেন নাকি ছিলেন না। এর আগে সিনওয়ারের বিষয়ে গুজব রটেছিল যে, তিনি বন্দিদের মধ্যে লুকিয়ে ছিলেন এবং তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছিলেন। বেশ কয়েক ঘন্টা বাদে অবশেষে হামাস প্রধানকে খতম করার কথা স্বীকার করেছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

 

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ