গাজায় গণহত্যায় বিষাক্ত রাসায়নিক ব্যবহার করছে ইজরায়েল

Share:

নিজস্ব প্রতিনিধি: নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ আগেই উঠেছিল। এবার গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপরে হামলায় মারাত্মক অ্যাসিড জাতীয় রাসায়নিক ব্যবহারের অভিযোগ উঠল ইজরায়েলের বিরুদ্ধে। গাজার একাধিক হাসপাতালের চিকি‍ৎসকরা ইজরায়েলি মারণাস্ত্র নিয়ে স্বাধীন ও নিরপক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছেন, গত ৭ অক্টোবর থেকে হামলায় ইজরায়েল বিষাক্ত রাসায়নিক ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন গাজার একাধিক হাসপাতালের চিকি‍ৎসকরা। আল শিফা হাসপাতালের এক চিকি‍ৎসক জানিয়েছেন, ‘ইজরায়েলি হামলায় জখম হয়ে এমন প্রচুর রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন যে তাদের ত্বক গলে গিয়েছে। কোনও বিষাক্ত রাসায়নিক ব্যবহার করার ফলে ওই ধরনের জখমের ঘটনা ঘটেছে। ওই ধরনের চিকি‍ৎসার জন্য কোনও ওষুধ নেই। ফলে বিনা চিকি‍ৎসায় যন্ত্রণাবিদ্ধ হয়েই অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।’

অন্যদিকে প্রতিদিনই ইজরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য ফিলিস্তিনি। ফলে লাশের স্তুপ জমছে। মর্গ উপচে পড়ায় মৃতদেহ রাখতে হাসপাতাল চত্বরেই বিশেষ তাঁবু তৈরি করছে গাজার সবচেয়ে বড় চিকি‍ৎসা কেন্দ্র হিসেবে পরিচিত আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, গতকাল সোমবার রাতভর ইজরায়েলির বিমান হামলায় নতুন করে আরও ১৪০ জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে মৃতের সংখ্যা পাঁচ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ইজরায়েলের স্থল বাহিনী হামলা চালানো শুরু করলে লাশের পাহাড় জমবে বলেই আশঙ্কা করছেন চিকি‍ৎসকরা।  

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের