ইরানের হামলার ভয়ে আত্মগোপনে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভয়াবহ হামলা চালানোর পরেই পাল্টা হামলা থেকে বাঁচতে আত্মগোপন করেছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্ভবত গ্রিসের কোনও গোপন আস্তানায় তিনি ঠাঁই নিয়েছেন বলে মনে করা হচ্ছে। ইজরায়েলি প্রধানমন্ত্রী যেমন প্রাণ বাঁচাতে গা ঢাকা দিয়েছেন, তেমনই ইরানের হামলা থেকে রক্ষা পেতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইজরায়েলি দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, বিদেশে বসবাসকারী এবং ভ্রমণে যাওয়া ইজরায়েলি নাগরিকদের উদ্দেশে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি কোনও অবস্থাতেই ইহুদি বা ইজরায়েলি প্রতীক প্রকাশ্যে বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালেই রাজধানী তেহরান-সহ ইরানের বিভিন্ন জায়গায় মুহুর্মুহু হামলা চালায় ইজরায়েলি সেনাবাহিনী। সামরিক ঘাঁটির পাশাপাশি পরমাণু কেন্দ্র, ক্ষেপণাস্ত্রের মজুত ভান্ডারেও হামলা চালানো হয়। সেই সঙ্গে ইরানি রেভিলিউশনারি গার্ডসের সদর দফতর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেইনির শীর্ষ উপদেষ্টা আলি শামখানির বাসভবন লক্ষ্য করেও বোমা ও ক্ষেফণাস্ত্র হামলা চালানো হয়। ওই হামলায় প্রাণ হারান ইরানের সেনাপ্রধান মোহাম্মদ হোসেন বাগেরি, ইরান বিপ্লবী গার্ডসের প্রধান কম্যান্ডার মেজর জেনারেল হোসেন সালামি-সহ ছয়জন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী।

ইজরায়েলের হামলার পরেই পাল্টা হামলা চালায় ইরান। ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ঝাঁকে-ঝাঁকে ড্রোন হামলা চালায়। যদিও ইজরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরানের পাঠানো সব ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরান হামলা জোরদার করতে পারে আশঙ্কা করে দেশ ছেড়ে চম্পট দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে হামলা চালানোর খানিকবাদেই তেল আভিভ ছেড়ে পালিয়েছেন নেতানিয়াহু। দুটি যুদ্ধবিমানের পাহারায় ইজরায়েলি প্রধানমন্ত্রীর বিমান দেশের সীমানা ছাড়িয়ে গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে। সেখানে নেমেই এক গোপন আস্তানায় চলে গিয়েছেন তিনি।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা