যুদ্ধবিরতি নিয়ে মিশরে আলোচনার ঠিক আগেই ফের গাজায় ইজরায়েলের হামলা, মৃত ২৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কিছুতেই থামছে না গাজার প্রতি ইজরায়েলের আগ্রাসন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিশরে সোমবার আলোচনার কথা ছিল।  তার আগেই ফের ইজরায়েলের হামলায় প্রায় ২৪ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন শরনার্থীও রয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা যুদ্ধবিরতি পরিকল্পনার ভিত্তিতে গাজা যুদ্ধের অবসানের সম্ভাব্য চুক্তির আশায় মিশরের শার্ম আল-শেখে ইজরায়েল এবং হামাস মিশরে পরোক্ষ আলোচনার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তার আগেই এই হামলার ঘটনা ঘটেছে। হামাস জানিয়েছে, খলিল আল-হাইয়া তাদের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন। ফিলিস্তিনি দল হামাস রবিবার জানিয়েছে যে খলিল আল-হাইয়ার নেতৃত্বে তাদের প্রতিনিধিদল শারম আল-শেখে পৌঁছেছে এবং সোমবার “যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের প্রক্রিয়া” নিয়ে আলোচনা শুরু করবে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শীর্ষ আলোচক রন ডার্মারের নেতৃত্বে ইজরায়েলি প্রতিনিধিদল সোমবার আলোচনার জন্য রওনা হবেন। শুক্রবার নেতানিয়াহু যখন বলেছিলেন যে তিনি আশা করছেন এই সপ্তাহে বাকি সকল বন্দীকে মুক্তি দেওয়ার জন্য একটি চুক্তি ঘোষণা করা হবে, ঠিক তখনই গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির আশার আলো দেখা দেয়। গাজায় যুদ্ধ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আলোচনা দ্রুত এগিয়ে চলেছে। রবিবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, “এই আলোচনা অত্যন্ত সফল হয়েছে এবং দ্রুত এগিয়ে চলেছে। কারিগরি দলগুলি সোমবার মিশরে আবার দেখা করবে, যাতে চূড়ান্ত বিশদটি স্পষ্ট করা যায়।”

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, গাজার সরকারি হিসাব অনুযায়ী, ২০২৩ থেকে চলা দুই বছরের সংঘাতে এখন পর্যন্ত ৮,৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া ১,৬৭০ জন চিকিৎসাকর্মী, ২৫৪ জন সাংবাদিক এবং ১৪০ জন উদ্ধারকর্মী প্রাণ হারিয়েছেন। তবে গাজায় আক্রমণ বন্ধ করার জন্য ইজরায়েলের প্রতি ট্রাম্পের আহ্বান সত্ত্বেও, ইজরায়েলি সেনাবাহিনী বোমা হামলা অব্যহত রেখেছে। এবার কি যুদ্ধ থামবে আলোচনার পর । উত্তর মিলতে পারে আজই।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা