আরও সাত মাস যুদ্ধ চলতে পারে গাজায়, জানিয়েছে ইজরায়েল

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  গাজায় একের পর এক টানা ইজরায়েলের অবিরাম হামলার সাত মাস পেরিয়ে গেছে। কিন্তু আজ অবধি থামার কোন লক্ষণই নেই। কোন কিছুই তোয়াক্কা না করেই ভয়াবহ হামলা চালাচ্ছেন ইজরায়েল। এই হামলা আর কতদিন চলবে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন ইজরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,যুদ্ধ চলতে পারে আরও সাত মাস।

অর্থাৎ এই হামলা চলতি বছরের শেষ পর্যন্ত চলতে পারে। বুধবার(২৯ই মে)ইজরায়েলের সম্প্রচারমাধ্যম কানে জাচি হানেবির সাক্ষাৎকার সামনে আসে যাতে তিনি জানিয়েছেন,  ‘হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদের (পিআইজে) সামরিক ও শাসন করার সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে আমরা আরও সাত মাস লড়াই চালিয়ে যাওয়ার আশা করছি।’

শুধু তাই নয় জাচি হানেবি জানিয়েছেন , আন্তর্জাতিক মহলে কোন সঙ্গ পাচ্ছেন না। আট মাসের কাছাকাছি ধরে চলা এই যুদ্ধের জেরে আন্তর্জাতিক মহলে ক্রমেই একা হয়ে পড়ছে ইজরায়েল। এমনকী তিনি এও জানিয়েছেন গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রসহ প্রধান মিত্ররা ইজরায়েলের প্রতি ক্ষোভ জানাতে শুরু করেছে।

উল্লেখ্য হামাসের হামলার পর থেকে ইজরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইজরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইজরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লক্ষের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। আত্মীয়স্বজন, পরিবার, পরিজন হারিয়ে আজ তাঁরা বাস্তচ্যুত। থাকার ঠিক নেই। খাওয়ার ঠিক নেই। অনাহারে, বিনা চিকিৎসায় দিন কাটছে তাঁদের। এমনকী তাঁদের একমাত্র সম্বল ত্রানটুকুও কেড়ে নিচ্ছে ইজরায়েল। প্রতি মুহূর্তে আতঙ্কে থাকছে তাঁরা। এই বুঝি হামলায় মৃত্যু যন্ত্রণার চিৎকার ভেসে এল।নারী ও শিশুদের কঙ্কালে পরিণত হয়েছে গোটা গাজা।

জাতিসংঘের মতে, ইজরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

ভারতের ‘RAW’ প্রতিষ্ঠাতার জীবনী এবার বড়পর্দায়, মুক্তির দিনক্ষণ ঘোষণা করণ জোহরের

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?