ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইজরায়েলের বিমানবন্দর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের ওপর ফের ক্ষেপণাস্ত্র হামলা। রবিবার প্যালেস্টাইন ভূখণ্ডে ফের হামলা চালিয়েছে ইয়েমেন। ক্ষেপণাস্ত্র হামলার ফলে প্যালেস্টাইনের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি হয়েছে। সকাল থেকেই চলেছে এলাকায় এলাকায় সাইরেন। ইজরায়েলের সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার সকালে ইয়েমেন থেকে  ইজরায়েলের অধিকৃত কয়েকটি অঞ্চলে মিসাইল হামলা করা হয়েছে। এরফল সকাল থেকে সাইরানের আওয়াজে আতঙ্কিত হয়েছে ইজরায়েলের বাসিন্দারা।

সূত্রের খবর, ইজরায়েলের ওপরে হামলার পর তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এখন সেই বিমানবন্দর থেকে উড়ছে না কোনও বিমান। আপাতত সব স্থগিত রাখা হয়েছে। ইয়েমেনে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের জেরে ইজরায়েলের কুদস শহরের কাছে বেইত শেমেশ শহর সংলগ্ন এলাকায় আগুন লেগে গিয়েছে। তবে ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হলেও ক্ষতি করতে পারেনি। সেটিকে ধ্বংস করেছে ইজরায়েলের প্রতিরক্ষাবাহিনী। তবে হুথি আনসারুল্লাহের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই হামলা নিয়ে কিছু বলেনি।

উল্লেখ্য, বৃহস্পতিবারও হামালা চালিয়েছিল ইয়েমেন। সেদিনও ইজরায়েলকে লক্ষ্যে করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। কিন্তু ইজরায়েলের সিস্টেম সেটি ধরে ফেলায় হামলা সফল হয়নি। গাজা যুদ্ধ শুরু পর একাধিকবার এই হামলা চলেছে। ইয়েমেন একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রের সঙ্গে সঙ্গে ড্রোন হামলাও চালানো হয়েছে।

রবিবার ইয়েমেনের হামলার পর বলা হয়েছে, তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমস্ত বিমান ওঠা নামায় নিষেধাজ্ঞা অরোপ করা হয়েছে। রবিবার ব্যালিস্টিক হামলার পরে এলাকায় এলাকায় সাইরেন বেজে উঠেছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার মেরিন পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং