‘ধর্মঘটে অংশ নিলেই বেতন বন্ধ’ ইজরায়েলি শ্রমিকদের হুমকি দিলেন অর্থমন্ত্রী বেজালেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় এক বছর হতে চললো গাজায় যুদ্ধ এখনও পর্যন্ত অব্যহতি রেখেছে ইজরায়েল। এই নিয়ে গাজা সহ ইজরায়েলের অন্দরেও সাধারণ মানুষজন ক্ষোভ রয়েছে। এর আগেও ইজরায়েলের রাজপথে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছিল গাজায় যুদ্ধ বন্ধ ও চুক্তির বিনিময়ে হামাসের হাতে বন্দিদের ফিরিয়ে আনার জন্য। তবে তাতে পাত্তা দেন নি দেশটির (ইজরায়েল) প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পাল্টা বন্দিদের ফিরিয়ে আনার জন্য কোন চুক্তিও করেন নি তিনি। এই নিয়ে সরকার বিরোধি বিক্ষোভ আগেও দেখা গিয়েছিল। এর মধ্যেই রবিবার (১ সেপ্টেম্বর) গাজার একটি টানেল থেকে ৬ জন বন্দির মৃতদেহ উদ্ধার করে ইজরায়েল সেনাবাহিনী। এই নিয়ে রবিবার রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি এবার ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির প্রধান শ্রমিক ইউনিয়ন ফেডারেশন ‘হিস্টাদ্রুত’।

দেশটির শ্রমিক ইউনিয়ন (হিস্টাদ্রুত) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার(২ সেপেটম্বর) সকাল ৮টা থেকে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ থাকবে।এটি ইজরায়েলের প্রধান বিমান পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত। বিমানবন্দরটি বন্ধ থাকলে দেশটির ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবাসহ অর্থনীতিত সজোরে ধাক্কা খেতে পারে বলে মত বিশ্লেষকদের।

এমতাবস্থায় তবে শ্রমিকরা যেন বিক্ষোভে অংশ না নেন তার জন্য ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যারা শ্রমিক ধর্মঘটে অংশ নেবেন তাদের কাউকে বেতন দেওয়া হবে না। তাদের সকলের বেতন বন্ধ করে দেওয়া হবে।

এই নিয়ে ইজারায়েলি মন্ত্রী আদালতকে ধর্মঘট বন্ধ করার জন্য আবেদন জানিয়েছেন। এমনকি তিনি হিস্টাদ্রুতের চেয়ারম্যান আর্নন বার-ডেভিডকে হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্বার্থে কাজ করছে বলে অভিযোগ এনেছেন। এই নিয়ে তিনি জানিয়েছেন, ‘এটা ভেবে খুব খারাপ লাগছে যে এই কঠিন সময়ে ইজরায়েলের অর্থনীতিকে শক্তিশালী করতে, ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা করতে এবং সেনাবাহিনীকে সমর্থন করার পরিবর্তে আর্নন বার-ডেভিড সিনওয়ারের স্বার্থে কাজ করছেন।’

অন্যদিকে রাস্তায় বিক্ষোভকারীরা ‘এখন,এখন’ বলে স্লোগান দিতে থাকেন এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে তাৎক্ষণিক যুদ্ধবিরতির চুক্তি করে বাকি বন্দিদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁরা। বিক্ষোভকারীরা তেল আবিবের রাস্তাগুলো অবরোধ করেন এবং পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান।

শুধু তাই নয়, গাজায় বন্দি ইজরায়েলিদের পরিবারগুলোর প্রতিনিধিত্বকারী ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম’ এক বিবৃতিতে জানিয়েছে, ‘যুদ্ধ থামাতে এবং তাদের প্রিয়জনদের ঘরে ফিরিয়ে আনার চুক্তি নিশ্চিত করতে ব্যর্থ নেতানিয়াহু সরকার। আর এই ‘ব্যর্থতার ফল’ হলো এই ছয় বন্দির মৃত্যু।’

সম্প্রতি গাজায় আরও ছয় জিম্মিকে মৃত উদ্ধারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইজরায়েল। হামাসের সঙ্গে এখনই যুদ্ধবিরতি চুক্তি সই করে বাকি বন্দেদির ফিরিয়ে আনার দাবিতে জানাতে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। এবার এদের সঙ্গে যোগ দিয়েছেন শ্রমিক সংগঠন।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?