Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভয়াবহ দাবানলের কবলে ইজরায়েল, আন্তর্জাতিক সাহায্যের আবেদন নেতানিয়াহুর

Share:

আন্তর্জাতিক ডেস্ক, ইজরায়েল: ভয়াবহ দাবানলের কবলে ইজরায়েল। বাধ্য হয়ে মাত্র ২৪ ঘন্টার মধ্যে হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে কর্তৃপক্ষ। দাবানল নির্বাপণের জন্য ইজরায়েল আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা গিয়েছে যে জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত যাওয়ার প্রধান রাস্তা ১ নম্বর জাতীয় সড়কে আগুন জ্বলছে। আশপাশের পাহাড়ের চূড়া ঢেকেছে আগুনের ঘন ধোঁয়ায়। বহু লোককে তাদের গাড়ি ফেলে আগুন থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে দেখা গেছে।

ইজরায়েলি মিডিয়া অনুসারে, ১৬০ টিরও বেশি উদ্ধারকারী দল ও দমকল অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিত রয়েছে। কয়েক ডজন বিমান এবং হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দেশের সামরিক বাহিনীও উদ্ধার অভিযানে সহায়তা করছে। তবে, শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাস অগ্নি নির্বাপণের কাজে অসুবিধা সৃষ্টি করছে।

ইসরায়েলি ফায়ার সার্ভিস গত সন্ধ্যায় এক বিবৃতিতে এই অগ্নিকাণ্ডকে ইজরায়েলের এখনও পর্যন্ত ঘটা সবচেয়ে বড় অগ্নিকাণ্ড বলে অভিহিত করেছে এবং জানিয়েছে যেসব এলাকায় আগুন জ্বলছে, সেখানকার জাতীয় উদ্যান এবং বনাঞ্চলে লোকজনকে নিষিদ্ধ করা হয়েছে। ১ নম্বর জাতীয় সড়ক সহ অনেক রাস্তা যেখানে আগুন ছড়িয়েছে সেগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে।

টাইমস অফ ইজরায়েল কর্তৃক প্রকাশ অগ্নিকাণ্ডের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ বাতাসের গতিবেগ ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া চলছে বলে জানা গিয়েছে।

ইজরায়েলি বিমান বাহিনী সি-১৩০জে সুপার হারকিউলিস ভারী পরিবহন বিমান – যা ১৮,০০০ লিটার পর্যন্ত অগ্নিনির্বাপক উপকরণ ধারণ করতে পারে তাকে এই অভিযানে মোতায়েন করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, আগুনে প্রায় ৩,০০০ একর জমি পুড়ে গিয়েছে।

দেশের এই পরিস্থিতিতে বুধবার বাতিল করা হয়েছে ইজরায়েলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। পরে তা রেকর্ড করে জনগণের সামনে প্রদর্শন করা হয়। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ সতর্ক করে বলেছেন যে দাবানল জেরুজালেমকেও ছুঁয়ে ফেলতে পারে।

ভয়াবহ দাবানলের বিরুদ্ধে আন্তর্জাতিক সাহায্যের আবেদন করেছে ইজরায়েল। তারপরেই ইউক্রেন জানায় তারা দাবানল মোকাবেলায় সাহায্য করার জন্য একটি বিমান পাঠাবে। স্পেন, ফ্রান্স, রোমানিয়া, ক্রোয়েশিয়া এবং ইতালিও বিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দু সহ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?