Accenture-এ গণছাঁটাই, চাকরি হারাতে চলেছেন ১৯,০০০ কর্মী

তবে কোন-কোন দেশে কর্মরত কর্মীরা ছাঁটাইয়ের মুখে পড়বেন তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে কালো মেঘ। মাইক্রোসফট, মেটার পরে এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটার সিদ্ধান্ত নিল তথ্য প্রযুক্তি পরিষেবা সংস্থা অ্যাকসেঞ্চার। আজ বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আর্থিক অনিশ্চয়তার কারণে ১৯ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ অর্থা‍ৎ সংস্থায় কর্মরত মোট জনশক্তির আড়াই শতাংশ ফের বেকার হতে চলেছেন। তবে কোন-কোন দেশে কর্মরত কর্মীরা ছাঁটাইয়ের মুখে পড়বেন তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

বিশ্বজুড়ে আর্থিক মন্দার পদধ্বনির ইঙ্গিত পেয়েই কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অ্যামাজন, ম্যাকডোনাল্ডস, মেটা, টুইটার, গুগল, মাইক্রোসফট, সাপ সহ একাধিক বহুজাতিক সংস্থা। দুদিন আগেই নতুন করে ৯ হাজারের বেশি কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের কথা জানিয়েছিলেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জাসসি। আর তার ৪৮ ঘন্টার মধ্যে এক সঙ্গে ১৯ হাজার কর্মীকে তাড়ানোর কথা ঘোষণা করল বিশ্বের অন্যতম নামী তথ্য-প্রযুক্তি সংস্থা অ্যাকসেঞ্চার।

কর্মী তাড়ানোর পাশাপাশি চলতি ত্রৈমাসিকে আয় কমতে চলেছে বলেও সংস্থার পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৬ দশমিক ১ বিলিয়ন ডলার থেকে ১৬ দশমিক ৭ বিলিয়ন ডলার আয় হতে পারে সংস্থার শীর্ষ কর্তাদের অনুমান। আর আয় কমার ফলে মুনাফাও কমতে চলেছে বলে স্বীকার করে নিয়েছেন অ্যাকসেঞ্চারের এক শীর্ষ কর্তা। মার্কিন শীর্ষ ব্যাঙ্কের পক্ষ থেকে সুদের হার বাড়ানোর ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যেই ১৯ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল অ্যাকসেঞ্চার।

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি