বাইক-ট্যাক্সি নয়, রোজ বিমানে চেপে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে শোরগোল ফেলে দিয়েছেন এই তরুণী

সম্প্রতি ইউটিউব ভ্লগে, ইউজুকি প্রকাশ করেছেন, তিনি তার ক্লাসে যোগদান এবং একই দিনে বাড়ি ফিরে যাওয়ার জন্য রাউন্ড ট্রিপ ফ্লাইটে ভ্রমণ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চশিক্ষার জন্যে বিভিন্ন দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান পড়ুয়ারা। এর জন্যে সকলেই মোটামুটি চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঠিকানা খোঁজার। যাতে সুবিধা হয় এবং যাতায়াতের খরচ কমে। আর যাঁরা এমন সুযোগ পান না, তারা বাস, ট্রেনে চেপেই ইনস্টিটিউশন বা বিশ্ববিদ্যালয়ে যান। কিন্তু এক্ষেত্রে একজন জাপানি ছাত্রী অসাধ্য সাধন করলেন। বাস, ট্রেন বা গাড়ি কিছুই নয়, তিনি বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন যাতায়াতের জন্যে বেছে নিলেন বিমান। প্রতিদিন এক শহর থেকে বিভিন্ন শহরে উড়ে বেড়ান তিনি বিমানে চেপেই। হয়তো কোথাও বক্তৃতা দিতে যান, আবার কখনও স্নাতক শংসাপত্র গ্রহণ করতে যান। কী এমনটা শুনে আকাশ থেকে পড়লেন তাই তো? হ্যাঁ, একদম সত্য কথা! স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্যে মানুষ কি না কি করে। দরকার পড়লে কিডনি বেচেও সন্তানকে তার স্বপ্ন পূরনে সাহায্য করেন বাবা-মায়েরা। এছাড়াও বাবা-মা না থাকলে নিজে রোজগার করেই পড়াশোনা চালান অনেকেই। কিন্তু এক্ষেত্রে ওই তরুণীর বাধা হয়ে দাঁড়িয়েছিল যাতায়াত মাধ্যম। তাই উড়ানে চেপেই প্রতিদিন ১০০০ কিলোমিটার দূরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তরুণী। 

জাপানের ২২ বছর বয়সী ছাত্রী ইউজুকি নাকাশিমা টোকিও থেকে ফুকুওকা যাওয়ার জন্যে দৈনিক বিমান ব্যবহার করেন। এবং তাতে খরচা করেন লাখ লাখ টাকা। আর এই কারণেই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই তরুণী। সম্প্রতি ইউটিউব ভ্লগে, ইউজুকি প্রকাশ করেছেন, তিনি তার ক্লাসে যোগদান এবং একই দিনে বাড়ি ফিরে যাওয়ার জন্য রাউন্ড ট্রিপ ফ্লাইটে ভ্রমণ করেন। যার জন্যে তাঁর প্রতিদিন খরচ হয় প্রায় ২০,০০০ টাকা। এছাড়া মাত্র দু ঘন্টা সফরের জন্যে তিনি ১৫,০০০ ইয়েনের অর্থাৎ ৯,০০০ টাকা খরচ করেন। আসলে তিনি টোকিওতে থাকতেন, তাই স্বপ্নের বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার জন্যে যাতায়াত ব্যবস্থা বাঁধা হয়ে দাঁড়িয়েছিল তাঁর। সেই কারণেই প্রতিদিন তিনি প্রায় ১,০০০ কিলোমিটার দূরে অবস্থিত ফুকুওকার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বিমানে চেপে যাতায়াত করেন। ৪ ঘণ্টা তার যাতায়াতেই বেরিয়ে যায়। ভিডিওতে দেখা গিয়েছে, তার দিনটি খুব তাড়াতাড়ি শুরু হয়েছিল, সকালের ফ্লাইটের জন্য বিমানবন্দরে তাড়াহুড়ো করতে হয়। ঠিক যেমনটা আমরা সকালে অফিসে যাওয়ার জন্যে ট্রেন এবং বাসের জন্যে করে থাকি।

 

তিনি হানেদা বিমানবন্দর থেকে সকাল ৬টার দিকে প্রথম ফ্লাইটে চড়েন এবং সকাল ৯:৩০ নাগাদ কিতাকিউশু বিমানবন্দরে অবতরণ করেন। ভ্রমণের সময়কে কাজে লাগানোর জন্য, সে আকাশেই পড়াশোনা করেন। এবং একাধিক কাজ সম্পন্ন করেন। ক্লাসে যোগদানের পর, তিনি সন্ধ্যায় নৃত্য এবং কণ্ঠ প্রশিক্ষণের জন্য টোকিওতে ফিরে আসেন। আমাদের ভারতবর্ষেও একই ঘটনা রয়েছে। যেখানে একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা সপ্তাহে পাঁচ দিন তার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ফ্লাইটে ভ্রমণ করেন। দুই সন্তানের জননী, রাচেল কৌর, পেনাং থেকে কুয়ালালামপুরে বিমানে ভ্রমণ করতেন। তিনি সকালের ফ্লাইটে যেতেন, তার কাজগুলি সম্পন্ন করতেন এবং একই সন্ধ্যায় বাড়ি ফিরে আসতেন। যেহেতু বিমান যাত্রা খুব ব্যয়বহুল, তাই বাইক বা ট্যাক্সিতে না চেপে তরুণীর বিমানে চেপে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করার বিষয়টি শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?