দক্ষিণ কোরিয়াকে ‘পুরোপুরি ধ্বংসের’ চরম হুঁশিয়ারি কিমের, কাঁপছে দুই দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপের কোনও সম্ভাবনাই তিনি দেখছেন না, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। তাঁর হুঁশিয়ারি, প্রয়োজনে উত্তর কোরিয়ার সেনাবাহিনী দক্ষিণ প্রতিবেশীকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে।

তবে কিম জং উন ইঙ্গিত দিয়েছেন, আলোচনার দরজা পুরোপুরি বন্ধ নয় কিন্তু শর্তসাপেক্ষে। তাঁর বক্তব্য, যদি আমেরিকা পিয়ংইয়ংয়ের প্রতি তাদের ‘শত্রুতামূলক নীতি’ পরিত্যাগ করে এবং উত্তর কোরিয়ার বর্তমান অবস্থানকে সংবিধানসম্মত ভাবে স্বীকৃতি দেয়, তাহলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে কোনও বাধা নেই। তাঁর মতে, পারস্পরিক সম্মান দেখানো হলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হওয়াই স্বাভাবিক।

আরও পড়ুন: খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে অভিযান চালিয়ে ৩৪ জঙ্গিকে খতম করল পাক সেনা

বুধবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর কিম এসব মন্তব্য করেন। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা সূত্রে খবর, দেশের সামরিক শক্তিকে আরও জোরদার করতে নতুন ও আধুনিক অস্ত্রব্যবস্থা তৈরির নির্দেশ দিয়েছেন কিম। প্রতিবেদনে আরও বলা হয়, কিম জং উন বিশেষভাবে জোর দিয়েছেন জলের নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্নয়নের ওপর। পাশাপাশি দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে ব্যবহারযোগ্য আর্টিলারি, স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়ানোর কথাও তিনি তুলে ধরেছেন। এই বক্তব্য নতুন করে কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়াবে বলেই মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ