খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে অভিযান চালিয়ে ৩৪ জঙ্গিকে খতম করল পাক সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী বড়সড় সাফল্য অর্জন করেছে। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক অভিযানে মোট ৩৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গত কয়েকদিন ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘নিরবচ্ছিন্ন ও সমন্বিত’ অভিযান চালানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, এসব অভিযানের লক্ষ্য ছিল তথাকথিত ‘ভারতীয় মদদপুষ্ট’ সন্ত্রাসী গোষ্ঠী ফিতনা আল খারিজি ও ফিতনা আল হিন্দুস্তান। ইসলামাবাদের ভাষায়, নিষিদ্ধ সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তান (টিটিপি)-কে বোঝাতে ফিতনা আল খারিজি এবং বেলুচিস্তানের বিদ্রোহীদের ক্ষেত্রে ফিতনা আল হিন্দুস্তান শব্দটি ব্যবহার করা হয়-এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম।

আরও পড়ুন: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মোটা অঙ্কের জরিমানা, পাকিস্তানি ক্রিকেটারকে কড়া শাস্তি দিল আইসিসি

আইএসপিআরের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার চারটি পৃথক এলাকায় সংঘর্ষে ২৬ জন সন্ত্রাসী নিহত হয়। এর মধ্যে নর্থ ওয়াজিরিস্তানে পাক-আফগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানো একদল সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযান চালানো হয়, যেখানে অন্তত একজন নিহত হয়। সেনাবাহিনীর দাবি, ওই নিহত ব্যক্তি একজন আফগান নাগরিক।

এছাড়াও লাক্কি মারওয়াত জেলায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে তিনজন, বান্নু জেলায় ১০ জন এবং মির আলি এলাকায় আরও ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে, বেলুচিস্তানের ঝোব জেলার সাম্বাজা এলাকায় ‘তীব্র গুলি বিনিময়ের’ পর আটজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে আইএসপিআর। অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানানো হয়েছে।

এই অভিযানের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তাঁরা আলাদা বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। সেনাবাহিনী জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাস দমনে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি