চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কিয়েভে ফের কার্ফু, মারিউপোলের রাস্তায় পড়ে রয়েছে সারি-সারি মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক: রুশ সেনাবাহিনী যে কোনও সময়ে ভয়াবহ আক্রমণ চালাতে পারে। আর সেই আক্রমণে যাতে ভয়াবহ প্রাণহানি রোখা যায়, তার জন্য ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের জারি হচ্ছে কার্ফু। সোমবার রাত আটটা থেকে বুধবার সকাল সাতটা পর্যন্ত শহরে কার্ফু জারি থাকবে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিতসচকো। কার্ফু চলাকালীন কোনও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান যেমন খোলা রাখা যাবে না, পেট্রল পাম্প সহ ওষুধের দোকানও খোলা রাখা যাবে না বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে অ্যালার্ম বাজলে প্রত্যেক বাসিন্দাকে বাড়িতে বা আশ্রয়কেন্দ্রে থাকারও অনুরোধ জানিয়েছেন।

সোমবার ইউক্রেন-রুশ যুদ্ধ ২৬ দিনে পা দিয়েছে। কার্যত রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের বিভিন্ন শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশটি। সবচেয়ে ভয়াবহ অবস্থা মারিউপোলে। রুশ সেনা শহরটি ঘিরে রাখায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ভয়াবহ সঙ্কট দেখা দিয়েছে। কার্যত অনাহারে দিন কাটাচ্ছেন শহরের তিন লাখের বেশি বাসিন্দা। বিদ্যু‍ৎ বিচ্ছিন্ন, পানীয় জলের সরবরাহও অনিয়মিত। দ্রুত ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব।

বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, রুশ হামলায় মারিউপোলে এখনও পর্যন্ত আড়াই হাজারের বেশি সাধারণ নাগরিক মানুষ তসামাজিক মাধ্যমগুলিতে ধ্বংসস্তুপে পরিণত হওয়া শহরটির বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। ওই ছবিতে দেখা যাচ্ছে রাস্তাঘাটে সারি-সারি মৃতদেহ পড়ে রয়েছে। সেই মরদেহগুলি সরানোর জন্য কেউ এগিয়ে আসছে না। তবে বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, মাঝে মাঝে যখন হামলা থামাচ্ছে রুশ বাহিনী, তখনই মরদেহগুলিকে গণকবর দেওয়া হচ্ছে। রুশ হামলা থেকে প্রাণে বাঁচতে পাগলের মতো পালাচ্ছেন বাসিন্দারা।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ