পহেলগাঁও হামলায় জড়িত পাক জঙ্গি সংগঠনকে ‘সন্ত্রাসবাদী’র তকমা ট্রাম্প প্রশাসনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত রেজিস্ট্যান্ট ফ্রন্টকে (TRF) বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর তকমা দিয়েছে আমেরিকা। ২২ এপ্রিল পহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের গুলিতে ২৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরেই এই সংগঠনটি দায় স্বীকার করেছিল। এটি লস্কর পরিবার ছায়া সংগঠন বলে পরিচিত। প্রথমে এই সংগঠনটি দায় স্বীকার করলেও পরে তা অস্বীকার করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতরের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আমেরিকার বিদেশ দফতর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে বিদেশি সন্ত্রাসবাদীর পাশাপাশি বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর আখ্যা দিয়েছে। নিরাপত্তার স্বার্থে ও পগেলগাঁও হামলার পর ট্রাম্প ন্যায়বিচার করার আশ্বাস দিয়েছিলেন। সেই ন্যায়বিচারের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য,দীর্ঘদিন ধরেই লস্কর সংগঠনকে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী ও  আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে ধরে রেখেছে আমেরিকা। এবার নজরে এদের ছায়া সংগঠনও। হোয়াইট হাউসের পক্ষ থেকে লস্করের ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’কে নিশানা করেছে। আমেরিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। আমেরিকার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলা করতে ভারত ও আমেরিকা বদ্ধপরিকর। দুজনের মধ্যে এই বিষয়ে সহযোগিতা ও বোঝাপড়া যথেষ্ট রয়েছে। আমেরিকার এই সিদ্ধান্তই তার সবথেকে বড় প্রমাণ।

পাকিস্তানের কুখ্যাত জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠনের পরিচয়ে বহুদিন ধরে ভারতীয় গোয়েন্দাদের নজরে ছিল ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)। পহেলগাঁও হামলার পর এই ঘটনার দায় স্বীকারের পর ন্যায়বিচারের কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার ওই সংগঠনকে ‘বিদেশি সন্ত্রাসবাদী’র তকমা দিয়ে সেই বিচারই করলেন।

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম