বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দুর্ঘটনা। বাস দুর্ঘটনার খবর কভার করতে গিয়ে ভেঙে পড়ল একটি সংবাদ সংস্থার হেলিকপ্টার। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  

জানা গিয়েছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চ্যাটসওর্থ এলাকায় একটি মেট্রো বাসের সঙ্গে SUV-এর সংঘর্ষের ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার ছবি ও খবর সংগ্রহ করছিল হেলিকপ্টারটি। কিছুক্ষণের মধ্যেই সেটি একটি পার্কিং লটে ভেঙে পড়ে। হেলিকপ্টারটি ভেঙে পড়ার পরই সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। ৫০ জনেরও বেশি দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনায় বেশ কয়েকটি গাড়ি এবং দুটি স্টোরেজ কনটেনার ক্ষতিগ্রস্ত হয়েছে। লস অ্যাঞ্জেলেস টাইমসের তথ্যমতে, হেলিকপ্টারটি এন ম্যাসন অ্যাভিনিউয়ের কাছে ভেঙে পড়ে।

আরও পড়ুন:  রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের সবাই হেলিকপ্টারের যাত্রী ছিলেন কি না, তা প্রাথমিকভাবে স্পষ্ট নয়।  হেলিকপ্টারে মোট কতজন ছিলেন, তা নিশ্চিত করতে ধ্বংসস্তূপে তল্লাশি চালানো হচ্ছে। এর আগে একই এলাকায় ঘটে যাওয়া SUV ও মেট্রো বাসের সংঘর্ষে দু’জনের মৃত্যু হয় এবং ছ’জন আহত হন। সংঘর্ষে SUV-এর একটি বড় অংশ বাসের গায়ে ঢুকে গিয়েছিল বলে ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে। হেলিকপ্টারটি ঠিক কী কারণে ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল