রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানের জয়পুর-ফালোদি মেগা হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি গাড়ির চার যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে মিঠড়ি এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, ভোর প্রায় ৫টা নাগাদ হাইওয়ে দিয়ে যাচ্ছিল একটি গাড়ি। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। সংঘর্ষের অভিঘাত এতটাই জোরালো ছিল যে গাড়ির সামনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভিতরে আটকে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সাহায্যে শুরু হয় উদ্ধারকাজ। গাড়ির ভিতর থেকে চার জনকে উদ্ধার করা হলেও তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মৃতদের মধ্যে সকলেই রাজস্থানের ঝুনঝুনু জেলার বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল,  তা খতিয়ে দেখা হচ্ছে। ডাম্পারটির চালকের ভূমিকা এবং দুর্ঘটনার সময় গাড়ির গতিবেগ-সহ একাধিক বিষয় তদন্ত করে দেখছেন তদন্তকারীরা। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই হাইওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন