নাইজারে ফরাসি রাষ্ট্রদূতকে ‘বন্দি’ করেছে সামরিক জুন্টা সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, প্যারিস: নাইজারে ফরাসি রাষ্ট্রদূত-সহ দূতাবাসের সব কর্মীদের ‘বন্দি’ বানিয়েছে সামরিক জুন্টা সরকার। শুক্রবার এমনই  বিস্ফোরক অভিযোগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। যদিও নাইজারে কর্মরত রাষ্ট্রদূত ও অন্যান্য দূতাবাস কর্মীদের দেশে ফেরানো নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, তা স্পষ্ট করে জানাননি ফরাসি প্রেসিডেন্ট।

গত জুলাইতে আফ্রিকান দেশ নাইজারে সামরিক অভ্যুত্থান সংগঠিত হয়। নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। যদিও সেনা অভ্যুত্থানের কড়া নিন্দা করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়ে দিয়েছিলেন, সামরিক জুন্টা সরকারের সঙ্গে কোনও রকম সম্পর্ক তৈরি করবে না ফ্রান্স। তার পরেই নাইজারের রাজধানী নিমায়ে  নিয়োগপ্রাপ্ত ফরাসি রাষ্ট্রদূত সিলভান ইত্তেকে দেশ ছাড়ার নির্দেশ দেয় জুন্টা সরকার। তাঁর ভিসা প্রত্যাহার করে নেওয়া হয়। পুলিশকে নির্দেশ দেওয়া হয়, দেশ থেকে যেন ইত্তেকে বের করে দেওয়া হয়।

যদিও ইত্তেকে নাইজার থেকে ফেরত আনতে অস্বীকার করেন ফরাসি প্রেসিডেন্ট। পাল্টা জানিয়ে দেন, ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকেই বৈধ প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়ে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে। তার পরেই ফরাসি দূতাবাসকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে জুন্টা সরকার। দুতাবাসের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না ফরাসি দূতাবাসের কোনও কর্মী-আধিকারিককে। ফরাসি রাষ্ট্রদূতকে ‘বন্দি’ করার প্রতিশোধ হিসেবে নাইজারের সঙ্গে ভিসা সম্পর্ক স্থগিত রাখার কথা ঘোষণা করেছে ম্যাক্রোঁ প্রশাসন। অর্থা‍ৎ নাইজারের কোনও নাগরিককে ভিসা দেবে না ফ্রান্স।  

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের