ওয়াশিংটনের টহলদারি গাড়ি থেকে মহিলা পুলিশকে টেনে বের করে গাড়ি চুরি, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বড়দিনেই বড়রকমের চুরি। তাও আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল এলাকায়। এক শিহরণ জাগানো চুরির ঘটনা সামনে এসেছে। ওখানে এক ব্যক্তি ওয়াশিংটন স্টেট পেট্রোল লেফটেন্যান্টের কাছ থেকে একটি টহল গাড়ি চুরি করে বলে অভিযোগ। বড়দিনে ঘটে যাওয়া এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে মার্কিন মুলুকে। যা নিয়ে তদন্তে নামতে হয় পুলিশকে। এমন ঘটনা যে ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারেননি। কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে।

এদিকে ওই ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ওই ব্যক্তিটি প্রথমে রাস্তা পার হয় এবং টহলদারি গাড়ির কাছে চলে আসে। তারপর ওয়াশিংটন স্টেট পেট্রোল লেফটেন্যান্ট যখন ওই ব্যক্তিটিকে তার উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য টহলদারি গাড়ির দরজা খোলেন, তখন ওই ব্যক্তি পেট্রোল লেফটেন্যান্টকে গাড়ি থেকে টেনে বের করে গাড়ি চালিয়ে চলে যায় বলে অভিযোগ। এই ঘটনার পর পুলিশ অফিসাররা অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেন। আর ওই গাড়িকে পিছু নিয়ে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। যদিও এই ঘটনা নিয়ে সাধারণ মানুষ আতঙ্কিত।

অন্যদিকে এই ঘটনা নিয়ে ওয়াশিংটন স্টেট পুলিশের আধিকারিক রিক জনসন জানিয়েছেন যে, মহিলা লেফটেন্যান্ট এই ঘটনায় আহত হননি এবং তাঁকে কোনওরকম তিরস্কার করা হবে না। ওই ব্যক্তিকে এখন জেরা করা হচ্ছে। কেন সে টহলদারি গাড়ি চুরি করেছিল?‌ তার উদ্দেশ্য কী?‌ এই সব প্রশ্নের উত্তর জানতেই চলছে দফায় দফায় জেরা। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ওই ব্যক্তি পুলিশের গাড়ি নিয়ে কোনও নাশকতা করার ছক কষেছিল কিনা তাও জানতে চাওয়া হচ্ছে। বর্ষবরণের রাতে পুলিশকে আরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া গত সপ্তাহেও সিয়াটল থেকে একটি মারাত্মক ঘটনার খবর আসে। যেখানে কিং কাউন্টি কোর্টহাউসে একজন বয়স্ক মহিলাকে নৃশংসভাবে আক্রমণ করে এক ব্যক্তি। ওই গোটা ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল, ৪২ বছরে ফালে ভাইগালেপা পিয়া একটি কাঠের বোর্ড হাতে নিয়ে কাঠটি ঘোরাচ্ছেন এবং ৭৫ বছরের জিনেট মার্কেনের মুখে সরাসরি আঘাত করছে। যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছিল।

 

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু