চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মারিউপোল ‘স্বাধীন’, ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক: মারিউপোলকে স্বাধীন বলে ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে,  পুতিন জানিয়েছেন, ইউক্রেনের থেকে মারিওপোলকে পুরোপুরি বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে। রুশ সেনাবাহিনীর কাছে তিনি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন। সেই সঙ্গে সেখানকার একটি ইস্পাত কারখানা ধ্বংস না করে তা অধিগ্রহণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। 

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন কোনও অবস্থাতেই চাইছেন না রুশ সেনা বোমা মেরে গুঁড়িয়ে দিক ওই ইস্পাত কারখানা। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে পুতিন বলেন, রুশ সেনার স্বার্থেই তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। 

মারিউপোল স্বাধীন ঘোষণার পাশাপাশি প্রেসিডেন্ট পুতিন আরও একবার অ্যাজভস্টলে এখনও যে সব ইউক্রেন সেনা আত্মসমর্পণ করেননি, তাদের সময় থাকতে থাকতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। 

এএফপি জানিয়েছে, বুধবার মারিউপোল থেকে সেখানকার বাসিন্দাদের নিয়ে চারটি বাস অন্যত্র নিয়ে যায়। কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিয়ানা অ্যান্ড্রিভনা ভেরেসচুক জানিয়েছে, মারিউপুলে আর যে সব বাসিন্দা আছেন, তাদেরও নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। পরিস্থিতি যে কোনও সময়ে বদলে যেতে পারে বলে তাঁর আশঙ্কা। 

উল্লেখ করা যেতে পারে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরু করে। সেই অভিযান চার মাস পূর্ণ করল। আন্তর্জাতিক মহল মনে করছেন, লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট পুতিন এই বিশেষ সামরিক অভিযান বন্ধ করবেন না। 

আরও পড়ুন যুদ্ধে ইউক্রেনের ২৩ হাজারের বেশি সেনা মারা গিয়েছে, দাবি রাশিয়ার

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ