ভয়াবহ বিদ্যু‍ৎ বিপর্যয়, আঁধারে ডুবে ফ্রান্স-স্পেন-পর্তুগাল, থমকে মোবাইল ও রেল পরিষেবা

Share:

 আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিদ্যু‍ৎ বিপর্যয়ের কবলে ইউরোপের একাধিক দেশ। সোমবার (২৮ এপ্রিল) আচমকাই বিদ্যু‍ৎ বিপর্যয়ের কারণে ফ্রান্স, স্পেন, পর্তুগাল-সহ ইউরোপের একাধিক দেশে অন্ধকার ঘনিয়ে এল। রেল থেকে শুরু করে মোবাইল ফোন পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। কী কারণে এমন ভয়াবহ বিপর্যয়, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এর পিছনে কোনও নাশকতা রয়েছে কিনা, তাও স্পষ্ট হয়নি। এমন ভয়াবহ বিদ্যু‍ৎ বিপর্যয় বেনজির ঘটনা বলেই জানিয়েছেন স্থানীয়  বাসিন্দারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, এদিন স্থানীয় সময় বেলা সাড়ে বারোটা নাগাদ আচমকাই স্পেনে বিদ্যু‍ৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে রেল যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। রাষ্ট্রীয় রেল সংস্থার রেনফার তরফে জানানো হয়েছে, ‘বিদ্যু‍ৎ বিপর্যয়ের কারণে বহু স্টেশনে সিগন্যালিং ব্যবস্থা আকেজো হয়ে পড়ায় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। ঘুঁটঘুঁটে অন্ধকারের মধ্যে কোনও রকমে হাতড়ে পাতাল থেকে উপরে ওঠেন। আতঙ্কে অনেকে ছোটাছুটি শুরু করে দেন। পদপিষ্টের মতো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও তৈরি হয়।’ বিদ্যু‍ৎ বিপর্যয়ের কারণে মাদ্রিদে চলা মাদ্রিদ ওপেন টেনিস প্রতিযোগিতার খেলাও মাঝপথে থমকে যায়। স্পেনের সংসদ ভবন থেকে শুরু করে একাধিক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের দফতরও আঁধারে ডুবে যায়। স্পেনের বিদ্যু‍ৎ সরবরাহকারী সংস্থা  রেড ইলেকট্রিকার তরফে জানানো হয়েছে, আঞ্চলিক বিদ্যু‍ৎ উ‍ৎপাদন সংস্থাগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফের বিদ্যু‍ৎ সংযোগ ফেরানোর চেষ্টা চলছে। 

‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, এক কোটি ৬ লক্ষের দেশ পর্তুগালের রাজধানী লিসবন-সহ দেশের উত্তর ও দক্ষিণ প্রান্তের একাধিক শহরেও আচমকা বিদ্যু‍ৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। বিদ্যু‍ৎ বন্টনের দায়িত্বে থাকা ই-রেডিসের তরফে জানানো হয়েছে, বিদ্যু‍ৎ বিপর্যয় সামাল দিতে দেশের বেশ কিচু এলাকায় লোডশেডিং করা হয়েছে। বিদ্যু‍ৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মোবাইল পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়ে। বেশ কিছুক্ষণের জন্য মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছিল। স্পেন-পর্তুগালের পাশাপাশি ফ্রান্সেও বিদ্যু‍ৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ছবিতে দেখা গিয়েছে, ‘অন্ধকারে অনেকেই মোবাইলে থাকা টর্চের আলো জ্বালিয়ে প্রয়োজনীয় কাজকর্ম সারছেন।’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?