গোপন তথ্য ফাঁস করার অভিযোগে ২০ কর্মীকে বরখাস্ত মেটার

মিডিয়াতে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে ২০ জন কর্মীকে বরখাস্ত করল ফেসবুকের মাদার কোম্পানি মেটা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিডিয়াতে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে ২০ জন কর্মীকে বরখাস্ত করল ফেসবুকের মাদার কোম্পানি মেটা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র।

তিনি বলেছেন, ‘কর্মচারীদের কোম্পানিতে যোগ দিতে হলে কিছু নিয়ম-নীতি মেনে চলতে হবে। সেটা পর্যায়ক্রমিকভাবে মনে করিয়েও দেওয়া হয়। কর্মচারীরা এটাও জানেন যে, কোম্পানির অভ্যন্তরীণ নথি ফাঁস করা নীতির বিরুদ্ধে। উদ্দেশ্য যাই হোক না কেন! আমরা সম্প্রতি একটি তদন্ত পরিচালনা করেছি। তখনই তদন্তে জানতে পারি যে, কোম্পানির বাইরে গোপনীয় তথ্য ফাঁস করা হয়েছে। সেই অভিযোগেই ২০ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। ভবিষ্যতে আরও বরখাস্ত করা হতে পারে। তাই এই তদন্তকে গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। যখন আমরা ফাঁস শনাক্ত করব তখন ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখব।’ আমেরিকার সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে চাপের মুখে পড়েছে মার্ক জুকারবার্গ। প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কর্মীদের সঙ্গে মার্ক জুকারবার্গের বৈঠকের ভিত্তিতে এই বরখাস্তের ঘটনা ঘটেছে। ওই বৈঠকে জুকারবার্গ কর্মীদের বলেছেন, তিনি আর তথ্য নিয়ে মুখ খুলবেন না। কারণ খোলামেলাভাবে তথ্য শেয়ার করলেই তা ফাঁস হয়ে যায়। এটা বিরক্তিকর।

তিনি আগামী বছরের জন্য সতর্ক করেছেন। জানিয়েছেন, মেটা হোয়াইট হাউসের সঙ্গে একটি উৎপাদনশীল অংশীদার হবে। নভেম্বরে নির্বাচনে জয়লাভের পর থেকে প্রযুক্তি নেতৃবৃন্দ ব্যাপকভাবে ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন। এর আগে মার্ক রিপাবলিকানদের সঙ্গে যুক্ত ছিলেন। তাতে তাঁর খুব ক্ষতি হয়েছে। এমনকী তিনি বেশ কয়েকবার রিপাবলিকানদের সঙ্গে ডিনারও করেছিলেন। রাষ্ট্রপতির অভিষেক তহবিলে অনুদান দিয়েছিলেন।

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ