লাহোর রেডিও স্টেশনে আগুন, পাকিস্তান জুড়ে বন্ধ মোবাইল-ইন্টারনেট পরিষেবা

অভ্যন্তরীণ মন্ত্রকের নির্দেশেই মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে উত্তাল দেশ। রাত যত গড়াচ্ছে ততই দেশের বিভিন্ন অংশ থেকে ব্যাপক সংঘর্ষের খবর মিলেছে। একের পর এক সেনানিবাসে হামলা চালানোর পরে লাহোর রেডিও স্টেশনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ চলছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য রাতেই গোটা দেশজুড়ে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দেওয়ার মুখেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করে পাকিস্তান রেঞ্জার্স। আল কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা কুখ্যাত ড্রাগ মাফিয়া রানা সানাউল্লাহ। আর দলের সুপ্রিমোর গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন ইমরান খানের দল তেহরিকে ইনসাফের কর্মী-সমর্থকরা।

পুলিশের গাড়িতে  আগুনের পাশাপাশি রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরের বাইরেও তুমুল বিক্ষোভ দেখান পিটিআই সমর্থকরা। পেশোয়ার থেকে শুরু করে একাধিক সেনানিবাসে চলে হামলা। আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যেমে নিমিষেই ভাইরাল হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায় তার জন্য রাতেই মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেয় অভ্যন্তরীণ মন্ত্রক। টুইটার, ইউটিউব, ফেসবুক সহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলিকেও সংঘর্ষের ঘটনা নিয়ে আপলোড করা ভিডিও, টুইট মুছে ফেলার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী