ঘূর্ণিঝড় মোচা: মায়ানমারের রাখাইনে ঘরছাড়া লক্ষাধিক মানুষ

প্রাণ বাঁচাতে তাই এখনও পর্যন্ত রাখাইনের লক্ষাধিক মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অতিপ্রবল গতিতে আর কয়েক ঘন্টার মধ্যে মায়ানমারের রাখাইন প্রদেশে উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মোচা। প্রাণ বাঁচাতে তাই এখনও পর্যন্ত রাখাইনের লক্ষাধিক মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই রাখাইন অঞ্চলে রবিবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়া।

মায়ানমারের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রবিবার বিকেল নাগাদ রাখাইন প্রদেশের সিত্তের কাছে আঘাত হানতে পারে। ইতিমধ্যে সিত্তে-সহ কিয়াকপিউ, মংডু, রাথেডাং, মাইবোন, পাউকতাও, মুনাং শহরের জন্য লাল সতর্কতা জারি করেছে মায়ানমারের জান্তা সরকার। জান্তাবিরোধী বেসামরিক জাতীয় ঐক্যের সরকারও একই সতর্কতা জারি করেছে।

রাখাইনে মোতায়েন থাকা সেনার মুখপাত্র বলেন, ‘গত বুধবার থেকে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে গিয়েছে সেনা।’ তাঁদেরকে নিরাপদ জায়গায় রাখার পাশাপাশি খাদ্য ও ওশুধের ব্যবস্থা করা হয়েছে বলে জানা তিনি। সিত্তে ও তার আশপাশের এলাকাগুলি থেকে প্রায় ১৫ হাজার মানুষ শহরের পাহাড়ি এলাকার মঠে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলি। ঘরছাড়া এক ব্যক্তি বলেন, আরাকান আর্মি বৃদ্ধ ও শিশুদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নৌকা ব্যবহার করছে। তারা খাদ্য বিতরণও করছে।

মন্ত্রীর নাম করে চাকরিতে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী