চার মাসের দুধের শিশুকে ৪০ হাজারে বিক্রি করে মোবাইল কিনলেন ‘কুমাতা’

Share:

নিজস্ব প্রতিনিধি : পায়ের নূপুর, নাকের নথ আর শখের মোবাইল চাই। কিন্তু হাতে টাকা নেই। শখ পূরণ হবে কী করে? শখপূরণ করতে রয়েছে ৪ মাসের শিশু। ভাবছেন তো, চার মাসের শিশু কিকরে পূরণ করবে মায়ের শখ। নিজের শখ পূরণ করতে সন্তানকেই মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করল মা। অবাক হলেন তো? হ্যাঁ, অবাক হওয়ার মতোই ঘটনা ঘটেছে বাংলাদেশের টাঙ্গাইলে।

বৃহস্পতিবার অভিযুক্ত মহিলার স্বামী থানায় অভিযোগ দায়ের করতেই শিশু উদ্ধারে তৎপর হয়েছে পুলিশ। টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, গত ১০ এপ্রিল এক ব্যক্তির সাহায্যে ৪০ হাজার টাকায় ওই শিশুকে বিক্রি করে দেন তার মা। সেই টাকা দিয়ে নূপুর, নথ আর শখের মোবাইল কিনেছে সে। পুলিশ সূত্রে খবর, পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার বিয়ে হয়েছিল ২ বছর আগে। ফেসবুকেই দুজনের পরিচয়। বিয়ের কিছুদিন পরই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। পরিস্থিতি দেখে শান্তির প্রয়োজনে রবিউল বাড়ির পাশেই ঘরভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ৪মাস আগে দুজনের একটি পুত্রসন্তান হয়। কিন্তু মোবাইল কেনার ইচ্ছায় সেই সন্তানকেই বিক্রি করে দেন মা। বিষয়টি সামনে আসতেই পুলিশের সাহায্য নেন রবিউল।

অভিযুক্ত মা ছেলেকে বিক্রি করার কথা স্বীকার করে জানিয়েছেন তিনি ভুল করেছেন। তিনি জানিয়েছেন, মাথা ঠিক ছিল না। একজনের সাহায্যে সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করেছে। ওই টাকা দিয়া মোবাইল, পায়ের নূপুর ও নাকের নথ কিনেছে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর বলেন, শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?