প্রাপ্ত বয়স্কদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক, ঘোষণা মায়ানমার সরকারের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে মায়ানমারের সেনার লাগাতার সংঘর্ষ চলছে। এই আবহেই  সেনাবাহিনীতে প্রাপ্ত বয়স্কদের যোগদান বাধ্যতামূলক করল মায়ানমার সরকার। প্রাপ্ত বয়স্কদের যোগদান নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মায়ানমার সরকার।

শনিবার সরকারের তরফ থেকে জানান হয়েছে, বর্তমানে ১৮ থেকে ৩৫ বছর বয়সী সকল পুরুষদের সেনাবাহিনীতে যোগদান করতে হবে। অন্যদিকে ১৮ থেকে ২৭ বছর বয়সী মেয়েদের যোগ দিতে হবে সেনাবাহিনীতে। তাদেরকে অন্তত দুবছর সেনাবাহিনীতে কাজ করতে হবে।  শুধু তাই নয় জরুরি অবস্থার সময় চাকরির মেয়াদ বৃদ্ধি হবে পাঁচ বছর।

গত ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে  মায়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ব্যাপক সহিংস বিক্ষোভ চলছে। রাখাইন রাজ্যসহ আরও অনেক অঞ্চলে গত বছরের অক্টোবর থেকে সশস্ত্র জাতিগোষ্ঠী ও মায়ানমারের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে।নভেম্বর থেকে ভারত সীমান্তের নিকটবর্তী মায়ানমারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও অঞ্চলে উভয় পক্ষের মধ্যে শত্রুতা দ্রুত বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, বর্তমানে একের পর এক অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর কাছে পরাজিত হচ্ছে মায়ানমারের সেনাবাহিনী । ২০২৩ সালে বিদ্রোহী গোষ্ঠীরা মায়ানমারের শান রাজ্যের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে নেয়। এই আবহেই সেনাবাহিনীতে প্রাপ্ত বয়স্ক মহিলা এবং পুরুষদের যোগদান বাধ্যতামূলক করল মায়ানমারের সরকার।   

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি