সরকারি কর্মীদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক, ঘোষণা মায়ানমার সরকারের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে মায়ানমারের সেনার লাগাতার সংঘর্ষ চলছে। এই আবহেই  সেনাবাহিনীতে প্রাপ্ত বয়স্কদের যোগদানের পাশাপাশি সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক করল মায়ানমার সরকার। বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে মায়ানমারের সেনাদের লাগাতার হামলার কারণে নিজেদের লোকবল বাড়াতে এমন পদক্ষেপ নিয়েছে জান্তা সরকার। এই যোগদান নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মায়ানমার সরকার।

গত ১১ই ফেব্রুয়ারি সরকারের তরফ থেকে জানান হয়েছে, বর্তমানে ১৮ থেকে ৩৫ বছর বয়সী সকল পুরুষদের সেনাবাহিনীতে যোগদান করতে হবে। অন্যদিকে ১৮ থেকে ২৭ বছর বয়সী মেয়েদের যোগ দিতে হবে সেনাবাহিনীতে। তাদেরকে অন্তত দুবছর সেনাবাহিনীতে কাজ করতে হবে।  শুধু তাই নয় জরুরি অবস্থার সময় চাকরির মেয়াদ বৃদ্ধি হবে পাঁচ বছর।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে  মায়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ব্যাপক সহিংস বিক্ষোভ চলছে। রাখাইন রাজ্যসহ আরও অনেক অঞ্চলে গত বছরের অক্টোবর থেকে সশস্ত্র জাতিগোষ্ঠী ও মায়ানমারের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে।নভেম্বর থেকে ভারত সীমান্তের নিকটবর্তী মায়ানমারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও অঞ্চলে উভয় পক্ষের মধ্যে শত্রুতা দ্রুত বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, বর্তমানে একের পর এক অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর কাছে পরাজিত হচ্ছে মায়ানমারের সেনাবাহিনী । ২০২৩ সালে বিদ্রোহী গোষ্ঠীরা মায়ানমারের শান রাজ্যের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে নেয়। এই আবহেই সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক করল মায়ানমার সরকার ।

  

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি