গাজায় ইজরায়েলি হানায় নিহত ১৩ হাজারের বেশি পড়ুয়া!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় গত এক বছরের বেশি সময় ধরে নারকীয় হত্যালীলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি জল্লাদ বাহিনী। গত এক বছর ধরে চলা বোমা হামলায় প্রাণ হারিয়েছেন ১৩ হাজারের বেশি শিক্ষার্থী। শিহরে ওঠার মতো এমন তথ্যই প্রকাশ করেছে প্যালেস্তাইনের শিক্ষা মন্ত্রক। শুধু যে ১৩ হাজার শিক্ষার্থী প্রাণ হারিয়েছে তাই নয়, ২১ হাজারের কাছাকাছি পড়ুয়া ইজরায়েলি বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, ‘গত বছর ৭ অক্টোবর হামাসের হামলার জবাব দিতে গাজা ও পশ্চিম তীরে পাল্টা হামলা চালাতে শুরু করে ইজরায়েলি সেনা। যুদ্ধের নিয়মকে লঙ্ঘন করে বোমা মেরে গুঁড়িয়ে দেয় একাধিক স্কুল। পাশাপাশি একাধিক জনবসতি এলাকায় বোমাবর্ষণ করে তা ধ্বংসস্তুপে পরিণত করে দিয়েছে। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে লাশের সারি। প্যালেস্তাইনের শিক্ষা মন্ত্রকের হিসাব অনুযায়ী, গত এক বছরের বেশি সময় ধরে চলা ইজরায়েলি হামলায় ৪২৫টি সরকারি স্কুল, বিশ্ববিদ্যালয়ের ভবন গুঁড়িয়ে গিয়েছে।  এ পর্যন্ত প্রায় ১৩ হাজার শিক্ষার্থী নিহত হয়েছেন। পাশাপাশি অনেক পড়ুয়াকে গ্রেফতার করে তুলে নিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। বেশ কয়েক হাজার পড়ুয়ার কোনও খোঁজ নেই। ফলে তাঁরাও বোমা হামলায় নিহত হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রকের এক মুখপাত্রের  কথায়, ‘গত এক বছরে ইজরায়েলের বর্বরোচিত হামলায় প্রকৃতপক্ষে কত পড়ুয়া মারা গিয়েছে, তার সঠিক পরিসংখ্যান নেই।’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?