কানাডায় ভারতীয় বৃদ্ধাকে প্রণামের পর হাতে চুমু খেয়ে প্রায় ২০ লক্ষের গয়না চুরি

Share:

নিজস্ব প্রতিনিধি:  কানাডায়  সন্ধ্যার হাঁটায় বেরিয়েছিলেন ৭৮ বছরের এক ভারতীয় বৃদ্ধা। হঠাৎ গাড়ি থামিয়ে  এক অচেনা মহিলা এগিয়ে এসে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন, হাতে চুমু খান, তারপর জড়িয়ে ধরে এমনভাবে বিশ্বাস অর্জন করেন যে মুহূর্তের মধ্যেই ওই তরুণীকে ঘনিষ্ঠ কেউ বলে মনে হয়েছিল। কিন্তু সেই ভরসার আড়ালেই লুকিয়ে ছিল ভয়ঙ্কর ফাঁদ।অভিযোগ আলিঙ্গনের আড়ালে , বৃদ্ধার গলা থেকে খুলে নেওয়া হয় আসল সোনার হার।  হাতের চুড়িও উধাও করে দেওয়া হয়। বদলে পরিয়ে দেওয়া হয় নকল গয়না। যে গহনার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

কানাডার ব্র্যাম্পটনে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। ঘটনার পর আতঙ্কে কাঁপতে কাঁপতে বাড়ি ফেরেন  ভারতীয় বৃদ্ধা। এমনকী  তিনি এতটাই আতঙ্কে রয়েছে তিনি সন্ধ্যার হাঁটা বন্ধ করে দিয়েছেন।  ঘটনার CCTV ফুটেজে দেখা যায়, একটি SUV এসে বৃদ্ধার কাছে থামে। সেখান থেকে এক মহিলা নেমে তাঁর কাছে এগিয়ে যান। অভিযোগ, ওই মহিলা বৃদ্ধার বিশ্বাস অর্জনের জন্য তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন এবং তাঁকে জড়িয়ে ধরেন। বৃদ্ধার ছেলে রাঘবেন্দ্র কুমারের দাবি, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁর মা ওই মহিলাকে বিশ্বাস করে ফেলেছিলেন। এরপরই ঘটে আসল ঘটনা। অভিযোগ, বৃদ্ধার গলার আসল সোনার হার খুলে তার জায়গায় নকল গয়না পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি তাঁর সোনার চুড়িও নিয়ে নেওয়া হয়। পরে অভিযুক্ত SUV-তে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


 

পরিবারের দাবি, প্রায় ১১০ গ্রাম সোনা খোয়া গিয়েছে, যার মূল্য আনুমানিক ২০ হাজার কানাডিয়ান ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৯.১৬ লক্ষ টাকা। তবে পরিবারের কাছে গয়নাগুলির মূল্য শুধু অর্থের হিসেবে নয়, আবেগের দিক থেকেও অনেক বেশি। কারণ, বৃদ্ধার প্রয়াত স্বামী ১৯৭১ সালে তাঁদের বিয়ের সময় ওই গয়না উপহার দিয়েছিলেন। তাঁর স্বামী নিজেই পেশায় সোনার কারিগর ছিলেন বলে জানিয়েছেন ছেলে। ঘটনার পর বৃদ্ধা এতটাই ভয় পেয়ে যান যে বাড়ির দরজায় পৌঁছে প্রায় কাঁপছিলেন। ছেলের কথায়, তিনি প্রায় ৩০ মিনিট কথা বলতে পারেননি। তাঁর শারীরিক অবস্থার কথা ভেবে প্রথমে গয়না নয়, মায়ের নিরাপত্তা নিয়েই বেশি চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

মাদক পাচারকারীদের ধরতে চলন্ত গাড়ির ছাদে উঠে ৪০ কিমি ধাওয়া করল পুলিশ, শেষ পর্যন্ত যা হল….

‘সাধু-সন্তুদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

‘উনি তো সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন’, খোলা মঞ্চে নিজের হিট গানের সঙ্গে নাচলেন মমতা, বিতর্ক তুঙ্গে

রেললাইনের মাঝে আটকে গেল বালি বোঝাই লরি, ব্যাহত হাওড়া-বর্ধমান রুটে ট্রেন চলাচল

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নথি! মুর্শিদাবাদে পুলিশের জালে ৩ বাংলাদেশি

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের