সুখবর, বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপট ক্রমশই কমছে

গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপট ক্রমশই কমছে। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের দিনের তুলনায় আরও নিম্নমুখী। নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৩০ হাজার ৩৪০ জন। আগের দিনের চেয়ে প্রায় ৩৮ হাজার কম আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৬৭১ জন। এ নিয়ে মহামারি শুরুর পরে বিশ্বে করোনায় আক্রান্ত হলেন ৬৭ কোটি ৩৩ লক্ষ ১৮ হাজার ৬৬৯ জন। আর প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৬৭ লক্ষ ৪৬ হাজার ৪১৫ জনে। মারণ ভাইরাসকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ৬৪ কোটি ৪৯ লক্ষ ৭৫ হাজার ৬১৪ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়ে ২ কোটি ১৫ লক্ষ ৯৬ হাজার ৬৪০ জনে।   

সোমবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৪ হাজার ৪৫০ জন। মারা গিয়েছেন ৩২৬ জন। এখনও পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হলেন ৩ কোটি ২০ লাখ ৪৫ হাজার ৩২৮ জন। আর মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৩৬৯ জনের। জাপানের পরে দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তাইওয়ান। সেখানে নতুন করে ১৯ হাজার ১৮৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৭ জনের। দক্ষিণ কোরিয়ায় আরও ১৬ হাজার ৬২৪ জন সংক্রমিত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২৪ জন।

দৈনিক মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে চিলি। দেশটিতে একদিনে করোনার ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৬৭ জন। রাশিয়া ও মেক্সিকোতে গত ২৪ ঘন্টায় ৪১ জন করে প্রাণ হারিয়েছেন। হংকংয়ে ৩৭, পেরুতে ২৪, ফিলিপাইনসে ১৪ ও ব্রাজিলে ৭ জন মারা গিয়েছেন।  

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান