ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল লাতিন আমেরিকার দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। দেশটি অভিযোগ করেছে, মধ্যপ্রাচ্যে ইজরায়েল সরকার ‘ফ্যাসিস্ট’ ও ‘গণহত্যাকারী’ আচরণ করছে। এটি তাঁরা সমর্থন করবে না। তাই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। স্থানীয় সময় শুক্রবার(১১ অক্টোবর)নিকারাগুয়ান ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো রাষ্ট্রীয় গণমাধ্যমে এই পদক্ষেপের ঘোষণা দেন।

এই নিয়ে নিকারাগুয়া সরকার জানিয়েছে, গাজা ভূখণ্ডে ইজরায়েলের নির্বিচার হামলার কারণে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।নির্বিচার হামলা এখন শুধু ফিলিস্তিনের গাজায় নয়, এটি লেবাননেও ছড়িয়েছে।ইয়েমেন, সিরিয়া ও ইরানে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে ইজরায়েল সরকার।

এর আগে গাজা যুদ্ধের এক বছর পূর্তিতে ইজরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন দেশটি। শুক্রবার নিকারাগুয়ার কংগ্রেসে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়।এই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে।

তবে আগে থেকেই নিকারাগুয়ান রাজধানী মানাগুয়াতে ইজরায়েলের কোনো আবাসিক রাষ্ট্রদূত নেই এবং দুই দেশের মধ্যে সম্পর্ক প্রায় নেই বললেই চলে।এক্ষেত্রে এমন সিদ্ধান্ত খুব অবাক করা বিষয় নয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এই হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জন ইজরায়েলি। এরপর থেকেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইজরায়েল। এক বছর পার হতে চলল অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইজরায়েল সেনাবাহিনী। ইজরায়েলের সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত প্রায় ১ লক্ষ। তবে তা বেশিরভাগই বেসামরিক।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত