সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সৌদি আরবের বৃহ‍ৎতম জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর তেল শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি। আজ সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে এই দুঃসংবাদ জানানো হয়েছে। নিহতের নাম মোহাম্মদ সজিব হোসেন। তার বাড়ি কুমিল্লা জেলায়।

গত মাসাধিককাল ধরে সৌদি আরবের সমর্থিত ইয়েমেনের শাসক গোষ্ঠীর সঙ্গে লড়াই চলছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের। ইয়েমেন ছাড়িয়ে ওই হামলা ছড়িয়ে পড়েছে সৌদি আরবেও। ইতিমধ্যেই সৌদির একাধিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে হুতিরা। ওই হামলার মোকাবিলায় সৌদি আরবের পাশে দাঁড়াতে সেনা-ও পাঠিয়েছে পাকিস্তান ও তুর্কি।

বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘গতকাল রবিবার (৪ অক্টোবর) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা। ওই হামলায় প্রাণ হারিয়েছেন সজীব হোসেন নামে কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের বাসিন্দা সজীব হোসেন। তিন বছর আগে ২০২৩ সালে কাজের সন্ধানে সৌদিতে পাড়ি দিয়েছিলেন তিনি। সজীবের  মৃত্যুর খবর জানার পরেই সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আধিকারিকরা মরদেহ দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছেন।’ বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে ওই হামলার নিন্দা করা হয়েছে। নিরীহ মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত না করারও আর্জি জানিয়েছে। এর আগে মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালিয়েছিল হুতি বিদ্রোহীরা। যদিও মুসলিমদের পবিত্র নগরী মদিনায় হামলা চালানোর কথা অস্বীকার করেছিল সশস্ত্র গোষ্ঠীটি।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জিও-এয়ারটেলের চেয়েও বেশি সুবিধা

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও