ইতালিতে হামাসের জন্য অর্থ সংগ্রহের অভিযোগে ধৃত ৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের জন্য টাকা তোলার অভিযোগে ইতালিতে গ্রেফতার ৯। অভিযোগ, প্রায় ৭০ লক্ষ ইউরো তোলা হয়েছে হামাসকে সাহায্য করার জন্য। ২ বছরের বেশি সময় ধরে হামাসের জন্য তারা টাকা তোলার কাজ করছিলেন। ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪ কোটির বেশি টাকা তোলার অভিযোগ উঠেছে।

ইতালি পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ফিলিস্তিনিদের সাহায্য করার কথা বলে হামাসের জন্য টাকা তোলা হচ্ছিল। বিশেষভাবে সেই টাকা হামাসের কাছে পৌঁছে দেওয়াও হচ্ছিল। এই ঘটনায় ইতিমধ্যে ৯জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তরা অর্থ সংগ্রহ থেকে সরবরাহ এমনভাবে করেছে, যার সঙ্গে সন্ত্রাস যুক্ত বলে মনে করা হচ্ছে। ইতালির সন্ত্রাসবাদ দমন ও আর্থিক অনিয়মে বিরুদ্ধে নেমে পুলিশ ৯জনকে গ্রেফতার করেছে।

হামাসের সন্দেহজনক আর্থিক লেনদেন নজরে আসে। তারপরেই বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু হয়। পরে নেদারল্যান্ডস ও ইইউভুক্ত অন্য দেশগুলোর সাহায্যে বিষয়টি তদন্ত করে ৯জনকে গ্রেফতার করা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই তদন্তের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এই অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন তিনি। এই ঘটনায় ধৃতদের মধ্যে একজন মোহাম্মদ হান্নুন। ইতালিতে প্যালেস্টিনিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে পরিচিত। তবে এই টাকা তোলার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেি বলেই জানিয়েছেন তিনি। ৯ জনকে গ্রেফতারের পর তদন্ত জারি রয়েছে। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা জানতে চাইছে পুলিশ। 

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর