পাক পার্লামেন্টে খারিজ অনাস্থা প্রস্তাব, স্বস্তিতে ইমরান

প্রস্তাব খারিজ করে দিয়েছেন ডেপুটি স্পিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন ডেপুটি স্পিকার। অধিবেশন শুরু হলে আইনমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, সরকার ফেলতে বিদেশি শক্তি সক্রিয়। আর তাদের সঙ্গে হাত মিলিয়েছে বিরোধী জোট। আইনমন্ত্রীর এই বক্তব্য শোনার পর ডেপুটি স্পিকার অনাস্থা প্রস্তাব খারিজ করেন দেন।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রেসিডেন্ট রশিদ আলভির সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছেন ইমরান খান। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পরে পরেই প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছে পাক প্রধানমন্ত্রী। বিকেলে আরও একবার জাতির উদ্দেশ্যে ইমরান ভাষণ দিতে পারে।

রবিবার সংবাদমাধ্যমের নজর ছিল পাকিস্তানের দিকে। সকালে শুরু হয় পাক পার্লামেন্টের বিশেষ অধিবেশন। অধিবেশন শুরু হলে স্পিকার জানান,  ১০০ জন বিরোধী সদস্য অনাস্থা প্রস্তাবে সই করেছেন। দেখার ছিল এটাই, ইমরান ক্ষমতায় থাকেন না তাঁকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। পার্লামেন্টের সামনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য জারি করা হয়েছিল ১৪৪ ধারা। বিরোধী শিবির নিশ্চিত ছিল, ক্ষমতা হারাতে চলেছেন ইমরান। বাতাসে এও রটে, আস্থাভোট পেশ হওয়ার আগেই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতে পারেন ইমরান।

রবিবার পাকিস্তানে যা ঘটল, তা যে নাটকীয় সে বিষয়ে কোনও সন্দেহ নেই। অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগে ইমরান নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে জানান, আস্থাভোটে তাঁর জয় নিশ্চিত। কার্যত সেটাই হল, তবে একটু ভিন্নপথে।

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র